# Beanibazar View24 > News and Magazine ## Posts - [সিলেটে পে*ট্রোল বো*মাও অ*স্ত্র উদ্ধার](https://beanibazarview24.com/?p=8204): সিলেটের দক্ষিণ সুরমার একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত বোমা ও আগ্নেয়াস্ত্র নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে। এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বোমার রহস্য উদঘাটনের জন্য র‌্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যfব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা […] - [সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’](https://beanibazarview24.com/?p=8191): সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) আসরের নামাজের পর ছাত্রাবাসে দোয়া মাহফিলের মাধ্যমে ব্লকটির নামকরণ করা হয়। দোয়ায় মধ্যে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট জনাব তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়। নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ […] - [ভোররাতে ভূমিকম্পে কাঁপল সিলেট, উৎপত্তিস্থল ভারতের আসাম](https://beanibazarview24.com/?p=8188): সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং (Dhing) শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে […] - [বিয়ানীবাজারে ছিঁড়ে পড়া বিদ্যুতের লাইনে প্রাণ গেল যুবকের](https://beanibazarview24.com/?p=8177): বিয়ানীবাজার উপজেলায় পল্লীবিদ্যুতের চরম অবহেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম জাবেদ আহমেদ (৩০)। তিনি উপজেলার নয়া দুবাগ গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল খালিক লন্ডনীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নয়া দুবাগ এলাকায় একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে সড়কের পাশে পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। নিহতের ভাই ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনর রশীদ জানান, “আমরা সন্ধ্যায়ই পল্লীবিদ্যুৎকে […] - [বিয়ানীবাজারে ইয়াবাসহ ‘নারী ব্যবসায়ী’ গ্রেপ্তার](https://beanibazarview24.com/?p=8171): বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার দুবাগ এলাকা থেকে মোছাঃ ফুলেরুন বেগম (৩৬) নামে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুবাগের লুতুর আহমদ প্রকাশ লুৎফুর রহমানের স্ত্রী। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। - [সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল](https://beanibazarview24.com/?p=8156): সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকীদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। শনিবার মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেটে মনোয়ন পত্র স্থগিত ৫ জনের মধ্যে দুজন বিএনপির প্রার্থী। এদের একজন সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক ও অপরজন সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল চৌধুরী। হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষতি’ আর পেশা ‘কিছুই না’ লিখে আলোচিত এমএ মালিক দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের জন্য তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এমএ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। তিনি […] - [হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয় : জুমা](https://beanibazarview24.com/?p=8148): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি–কে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল—এমন গুরুতর অভিযোগ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন। ফাতিমা তাসনিম জুমা বলেন, “ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন বিচারক এই রায় দিয়েছিলেন? তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? কোন আইনজীবী জামিন করিয়েছেন? কোন চ্যানেলের মাধ্যমে তাকে ইনকিলাব মঞ্চে আনা হয়েছিল—এই প্রশ্নগুলোর উত্তর জাতির জানা প্রয়োজন।” তিনি আরও দাবি করেন, ‘কবির’ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সেন্টারে যেদিন প্রথম হামলার চেষ্টা চালানো হয়, সেদিন […] - [ব্রিটিশ নাগরিক সিলেট–৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র স্থগিত](https://beanibazarview24.com/?p=8144): সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারর্পাসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রে জটিলতা থাকায় তার এই মনোনয়নপত্র স্থগিত করা হয়। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় এমএ মালিক জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়পত্র যাছাই বাছাই শেষে মালিকের মনোনয়পত্র স্থগিত করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, কাগজপত্র যাছাই বাছাই শেষে রবিবার (৪ জানুয়ারি) এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। হলফনামার তথ্য অনুযায়ি, সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। নির্বাচনী প্রার্থী হওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি বৃটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। হাতে […] - [সিলেটে হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক শাখা](https://beanibazarview24.com/?p=8141): বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির আঞ্চলিক শাখা অফিস চালু হচ্ছে। বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের। দেশের ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগ। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে। সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক […] - [তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা](https://beanibazarview24.com/?p=8138): ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ ঘোষণা দেন। পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি। ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করেছি। যেসব কারণে ইসি মনোনয়নপত্র বাতিল করেছে জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধিনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছিলাম। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন আর […] - [‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির লেখক হাদি’](https://beanibazarview24.com/?p=8121): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ছাত্র থাকাকালে ভর্তি সহায়িকা ‘চান্স প্লাস’ গ্রন্থটি লিখেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি। বইটির রয়্যালটি থেকে তার জন্য ঢাকার কাছাকাছি এলাকায় জমিও কিনে দিয়েছিলেন বোন মাছুমা হাদি। তবে বিখ্যাত বইটি পড়ে ঢাবিতে ভর্তি হলেও অথবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিলেও অনেকে জানতেন না এর লেখক ছিলেন ওসমান হাদি। তেমনই একজন ইমরান আজিম, শহীদ মেজর মির্জা আব্দুল বাতেন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক তিনি। সম্প্রতি ইমরান আজিমের একটি লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বইটি সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। ইমরান আজিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তবে ১০ বছর আগে ঢাকা […] - [সিলেটে নগদ টাকা বেশি ‘বেকার’ মালিকের, কম ফয়সলের!](https://beanibazarview24.com/?p=8104): সিলেটে বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশী নগদ টাকা এমএ মালিকের, আর কম ফয়সল চৌধুরীর। প্রার্থীদের হলফনামা অনুযায়ী এমন চিত্রই দেখা যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের কাছে নগদ বাংলাদেশী টাকা ও বৈদেশিক মুদ্রা মিলিয়ে মোট নগদ অর্থের পরিমাণ ছিল ৯০ লাখ ৯৮ হাজার ৩৮ টাকা। এরমধ্যে বাংলাদেশী ২ লাখ টাকার সাথে ছিল ৭১ হাজার ৭শ’ ৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার ও ৬ হাজার ৭১০ বৃটিশ পাউন্ড। বর্তমান বাজার দর অনুযায়ী ১২২ দশমিক ৩৮ টাকা মার্কিন ডলার ও ১৬৪ দশমিক ৫৯ টাকা বৃটিশ পাইন্ড ধরলে ফিগারটা এমনই […] - [বিয়ানীবাজার থেকে ৪ জন গ্রেপ্তার](https://beanibazarview24.com/?p=8096): সিলেটের বিয়ানীবাজার থেকে বিভিন্ন অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)। তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার রাতে (বুধবার দিবাগত) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার নিজের বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। এদিকে আলীনগর ইউনিয়নের রামদাবাজার থেকে জুনায়েদ আজম চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার আসামী। একই দিন দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান চালিয়ে বড়লেখা থানার দায়েরকৃত একটি মামলায় (নং-১২) সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং […] - [জকিগঞ্জে সাবেক কাউন্সিলর শামীমের বাড়িতে ডা*কা*তি, ১১ লক্ষ টাকার মালামাল লুট](https://beanibazarview24.com/?p=8090): পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা শামিম আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার পঙ্গবট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম আহমদের অনুপস্থিতিতে তার বসতবাড়িতে অবস্থান করছিলেন আত্মীয়-স্বজনরা। ডাকাত দল ঘরের কেচিগেটের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে রেদোয়ান আহমদ (১৬), সাদিয়া আক্তার (১৩), মাহফুজা আক্তার (৮), হাবিব আহমদ (২৮), আব্দুর রহমান (৬৫), রহিমা বেগম (৭০) ও রাফি আহমদ (১৭)-কে বেঁধে ফেলে এবং ঘরের জিনিসপত্র লুট করে। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ […] - [সিলেটে মারামারি থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত](https://beanibazarview24.com/?p=8087): সিলেটের ওসমানীনগরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপ ও মারধরের শিকার হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন। নিহত আতিক মিয়া (৪২) ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে আতিক মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামে মারধরের শিকার হন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম সিরাজনগর গ্রামের দুই ভাই আকলিছ মিয়া ও পাচু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে […] - [সিলেটে স্কুলের সামনে উল্টে গেল বই ভর্তি ট্রাক](https://beanibazarview24.com/?p=8083): সিলেটে স্কুলের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা নতুন বই ভর্তি একটি ট্রাক উল্টে গেছে। বৃহস্পতিবার সকালে নগরের জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকে করে অগ্রগামী স্কুলের শিক্ষার্থীদের জন্যই নতুন পাঠ্যবই নিয়ে আসা হচ্ছিলো। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির গেটের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনের ড্রেনের স্ল্যাবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষে উদাসীনতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। ট্রাকচালক নিজাম জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের বই নিয়ে সিলেটে এসেছেন। ট্রাকে […] - [নিউইয়র্ক সিটির প্রথম মেয়র হিসেবে কোরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি](https://beanibazarview24.com/?p=8077): নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর মা–বাবা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। জোহরান নিউইয়র্ক নগরের এক শতাব্দীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র। নিউইয়র্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, ‘এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ।’ স্থানীয় সময় বুধবার দিবাগত মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে জোহরান শপথ গ্রহণ করেন। এর আগে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছিল, নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে […] - [সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক ৬ নারী-পুরুষ](https://beanibazarview24.com/?p=8058): সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪জন নারী ও ২জন পুরুষ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলাবার রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন মো. আব্দুল রহমান (২৭), মো. রশিদ (৩১), মো. রুবেল মিয়া (২৮), মো. ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) ও খাদিজা আক্তার বৃষ্টি (২৫)। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি নন এফআইআর মামলা (নং ৩৪৫/৩১/১২/২৫) দায়ের করে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন […] - [সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা](https://beanibazarview24.com/?p=8053): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক। এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিসিবি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক […] - [মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা](https://beanibazarview24.com/?p=8050): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশ নেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার পরপরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের […] - [ঠাণ্ডায় কাবু সিলেট, তাপমাত্রা ১২ ডিগ্রি](https://beanibazarview24.com/?p=8047): সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু নগরবাসী। সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বুধবার সকালে জানান, সিলেটে আজকের তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। - [সিলেট-৫ আসনের মামুন ও রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি](https://beanibazarview24.com/?p=8036): দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সিলেটের মামুনুর রশীদ (চাকসু মামুন) ও ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট […] - [সিলেটের তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তি: ‘বিকল্প প্রার্থী’ বনাম ‘চুড়ান্ত প্রার্থী’](https://beanibazarview24.com/?p=8032): সিলেট বিভাগের তিনটি আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই তিনটি আসনেই দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতেেনেতাকর্মীরাও পড়েছেন বিভ্রান্তিতে। বিএনপির সূত্র জানিয়েছে, বিভিন্ন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি। এজন্য এসব আসনগুলোতে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। তবে পরে মনোনয়ন পাওয়া প্রার্থীরা নিজেদের ‘চুড়ান্ত প্রার্থী’ বলে দাবি করছেন। এদিকে, এক আসনে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন প্রদান করায় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তারা কার পক্ষে যাবেন এ নিয়ে সন্দিহান। আগে মনোনয়ন পাওয়া নেতারাও পড়েছেন বিভ্রান্তিতে। বিভাগের মধ্যে সিলেট-৬, সুনমিগঞ্জ-১ ও ২ আসনে একাধিক প্রার্থীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। এদের মধ্যে পরে মনোনয়ন […] - [সিলেটে বসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা](https://beanibazarview24.com/?p=8016): বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) খেলতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অবস্থান করছেন সিলেটে। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সেখানে থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন এই ক্রিকেটার। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাঁদের দাম্পত্য ভেঙে দিয়েছে। পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলা ইমাদের সঙ্গে সানিয়ার বিয়ে হয় […] - [সিলেটে সরকারি উদ্যোগে নতুন আবাসন প্রকল্প গড়ার উদ্যোগ](https://beanibazarview24.com/?p=8013): সিলেটে দীর্ঘদিন পর সরকারি উদ্যোগে বড় পরিসরে আরেকটি আবাসন প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। যেখানে সিলেটের প্রবাসীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকবে। সিলেটে সরকারি উদ্যোগে বর্তমানে দুটি আবাসন প্রকল্প রয়েছে, যা শাহজালাল উপশহর ও হাউজিং এস্টেট নামে পরিচিত। এরমধ্যে হাউজিং এস্টেট ১৯৬৪ সালে গড়ে তোলা হয় আর উপশহর গড়ে ওঠে আশির দশকে। এই দুটি আবাসনই দীর্ঘদিন আগে গড়ে তোলা হয়েছিলো। এগুলোতে বর্তমানে কোন প্লট খালি নেই। তবে এই সময়ে সিলেটের জনসংখ্যা অনেকগুণ বেড়েছে। ফলে আবাসন সমস্যায় পড়তে হয় নগরবাসীকে। দীর্ঘদিন পর অবশেষে নতুন একটি আবাসন প্রকল্প গড়ার উদ্যোগ […] - [সিলেট-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৮ প্রার্থী](https://beanibazarview24.com/?p=8007): আসন্ন ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বসচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচনেী মাঠে থাকা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও সতন্ত্র ৮জন মনেনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে বিএনপি থেকে অন্যান্য দলের একক প্রার্থী মনেনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপির মনোনীত প্রার্থীর সাথে রয়েচেন আরও দুই জন। এসব প্রার্থী বর্তমানে রয়েচেন নির্বানী মাঠে। বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার সাথে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী, বিএনপির ঘরানার সৈয়দা আদিবা হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেচেন দলের ঢাকা মহানগর […] - [বিয়ানীবাজারে গ্রেপ্তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি](https://beanibazarview24.com/?p=8003): সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তুতিউর রহমান (৬৫)। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোনাগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানাপুলিশ। তিনি মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। বিয়ানীবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগে তদন্তে আসামী হিসাবে তার নাম পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন। - [হাদি হ ত্যা: উত্তাল সিলেটের রাজপথ](https://beanibazarview24.com/?p=8000): শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে আবারও রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারী নেতাকর্মীরা আগামী তিন দিনের মধ্যে মামলার চার্জশিট প্রদান এবং ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেটের বিভিন্ন সংগঠনের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা জানান, একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরেও একযোগে সড়ক অবরোধ এই কর্মসূচি […] - [অবশেষে শুরু হচ্ছে সিলেট-চারখাই-শেওলা সড়কের চারলেন প্রকল্পের কাজ](https://beanibazarview24.com/?p=7987): দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে সিলেট-চারখাই-শেওলা সড়কের চারলেন প্রকল্পের কাজ। গত মঙ্গল ও বুধবার এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিকভাবে ভূমি অধিগ্রহণ শুরু করে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়। এই দুই দিনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্তরা বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন এবং শেওলা ইউনিয়নে চারলেন প্রকল্পের জন্য জরিপ কাজ পরিচালনা করে ভূমি অধিগ্রহণ শুরু করেন। এ সময় প্রকৃত জায়গার মালিকের কাছ থেকে জমির প্রয়োজনীয় কাগজ যাচাই-বাছাই করে সেগুলোকে চারলেন প্রকল্পের জন্য অধিগ্রহণ করেন এবং জমির মালিকদের সেগুলো ছেড়ে দেওয়ার কথা বলেন। জমির মালিকরা সরকার থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে সেগুলো স্বইচ্ছায় ছেড়ে দিতে রাজি হন। এর আগে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটিকে বাতিল […] - [বড়লেখায় বাড়িতে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা-চাচাকে কুপিয়ে হত্যা](https://beanibazarview24.com/?p=7984): মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯) নামে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম। এ ঘটনায় আহত মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। নিহত জামাল উদ্দিন আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের পিও এবং জেলা ছাত্রলীগের উপসম্পাদক মেহেদী হাসান কবীরের বাবা। নিহত আব্দুল কাইয়ুম তার আপন চাচা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, […] - [সিলেটে ৩ হাজার বিঘা জমিতে হচ্ছে প্রবাসী পল্লী](https://beanibazarview24.com/?p=7981): সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট শহরে ৩ হাজার বিঘা জমিতে প্রবাসী পল্লী তৈরির কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে তা দৃশ্যমান করার চেষ্টা চলছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. সারওয়ার আলম বলেন, ‘বিশেষ সেই পল্লীতে প্রবাসীদের জন্য সব বিশেষ ব্যবস্থা থাকবে। প্রবাসীরা যেন সেখানে নিরাপদে সব সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন তার প্রচেষ্টা থাকবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। তিনি বলেন, ‘প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ […] - [মিডিয়া ছাড়লেন শিশুশিল্পী সিমরিন লুবাবা, এবার ইসলামের ছায়াতলে](https://beanibazarview24.com/?p=7975): শুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু অভিনয়ই নয়, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন তিনি। লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লুবাবা নিজের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষায়, ‘ও আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’ সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ […] - [বিয়ানীবাজারে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার হলেন আবিদ আহমদ](https://beanibazarview24.com/?p=7972): বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আটককৃতের কাছ থেকে ৯৮ হাজার পিস ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ও পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরক্সা জব্দ করা হয়। ধৃত ব্যক্তি আবিদ আহমদ (২২) গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) হোসাইন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সাচান এলাকার জকিগঞ্জ টু সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ধৃত ব্যক্তির কাছ থেকে ৯৮ হাজার পিস বিড়ি জব্দ করা […] - [সিলেটে শহীদ হাদিকে অন্যরকম স্মরণ](https://beanibazarview24.com/?p=7960): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অন্যরকম স্মরণ করা হলো সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এমন স্মরণ ও দোয়ার আয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল’র ১২তম আসরের উদ্বোধনী দিনে এমন আয়োজন বেশ প্রশংসা কুড়াচ্ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই অন্যরকম স্মরণের ব্যবস্থা করা হয়েছিল। সিলেট-এয়ারপোর্ট রোডের পাশে লাক্কাতুড়া চা বাগানের টিলার পাদদেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল’র উদ্বোধন উপলক্ষে স্টেডিয়ামের প্রধান ফটকের পাশেই রাখা হয় শহীদ ওসমান হাদির দৃশ্যমান ছবি। পাশেই ছিল বাতাসার বক্স। এক পাশের বক্সের গায়ে লেখা ছিল ‘টেক এ বাতাসা, প্রে ফর হাদী’। অপর পাশে লেখা ছিল ‘টেক এ বাতাসা, জাস্টিস ফর […] - [শহীদ হাদির খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে : জুমা](https://beanibazarview24.com/?p=7957): শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব যদি নাগরিক সংগঠনকেই নিতে হয়, তাহলে জনগণের টাকায় এমন সরকার টিকিয়ে রাখার যুক্তি কোথায়—সে প্রশ্ন জনগণের সামনে স্পষ্ট। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পরপরই অবরোধ কর্মসূচি শুরু হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারপাশে মুহুর্মুহু স্লোগানে প্রতিবাদী উত্তাপ […] - [বড়লেখায় টিলা কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা](https://beanibazarview24.com/?p=7954): মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিলা কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বড়লেখা থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জরিমানার বিষয়টি নিশ্চিত করে […] - [সিলেটে বিপিএল শুরুর আগে শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা](https://beanibazarview24.com/?p=7950): ১২তম আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে আজ, তবে এবারের উদ্বোধন হলো ভিন্ন আবহে। টুর্নামেন্টের শুরুতেই শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানায়। আজ বিপিএলের উদ্বোধনী দিনেও তাঁর স্মরণে বিশেষ এই সম্মান জানানো হয়। বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-এ। এ সময় স্টেডিয়ামে উপস্থিত […] - [সিলেটে দিনে উচ্ছেদ, রাতে দখল](https://beanibazarview24.com/?p=7936): সিলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েক ঘন্টা পরই আবার ওই জমি দখল করে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠেছে। সিলেটের তেমুখী এলাকার শাহজালাল ৩য় সেতুর এপ্রোচ সড়কের পাশের একটি জমিতে এমনটি করা হয়েছে। জানা যায়, বুধবার তেমুখি ও লামাকাজি এলাকায় সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ অভিযানে তেমুখী এলাকার শাহজালাল ৩য় সেতুর এপ্রোচ সড়কের পাশের একটি জমিতে অবৈধভাবে নির্মিত আধাপাকা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়। তবে বুধবার রাতেই ওই […] - [সিলেটের মাটি ছুঁয়ে বিমানে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান](https://beanibazarview24.com/?p=7922): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বাংলাদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রাজধানীর প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাড়তি অপারেশনাল ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পুরো যাত্রাপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। এয়ারলাইন সূত্র জানায়, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসছেন বিমানের ফ্লাইট বিজি–২০২-এ। ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) যাত্রা করবে। বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল […] - [বিয়ানীবাজারে শিব্বির গ্রেফতার](https://beanibazarview24.com/?p=7917): বিয়ানীবাজার পৌরসভায় ১৫৫ পিস ইয়াবা ও বিড়িসহ শিব্বির আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও বিড়িসহ তাকে আটক করে। এ সময় ১৫৫ পিস ইয়াবা ও বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা। পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা ও বিড়ি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই […] - [পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত](https://beanibazarview24.com/?p=7909): দুই দিন আগে পুরোনো একটি মোটরসাইকেল কেনেন রিয়াদ আহমদ (২২)। ওই মোটরসাইকেলে বন্ধু জাবেদ আহমদকে (২০) নিয়ে সকালে বেড়াতে বের হয়েছিলেন। পথে ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হন। বুধবার সকালে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কে কুলাউড়ার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। আর জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার […] - [সিলেট-৫ জমিয়তকে ছাড় দিচ্ছেন না বিএনপির মামুন](https://beanibazarview24.com/?p=7895): নানা হিসেব-নিকেশ শেষে আসন্ন এয়োদশ নির্বাচনে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এই আসন এবার আর ছাড় দিচ্ছেন না বিএনপির প্রার্থী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই আসনটি ছাড় দিতে নারাজ বিএনপি। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেন মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন […] - [বিরল তুষারপাতের সাক্ষী হলো সৌদি আরব](https://beanibazarview24.com/?p=7889): তুষারপাতের মতো বিরল ঘটনার সাক্ষী হলো মরুর দেশ সৌদি আরব। বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চলীয় বহু এলাকা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারাবৃত পর্বতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা রীতিমতো ভাইরাল। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এই ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব; ব্যাখ্যা আবহাওয়া বিভাগের। তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু সেই মরুর বুকজুড়ে শ্বেত-শুভ্র তুষার। যেন কল্পরাজ্যের কোনো চিত্র ধরা দিয়েছে বাস্তবতায়। সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হীমাঙ্কের নিচে নেমেছে। তুষারপাত ছাড়াও উত্তর […] - [সিলেট মদিনা মার্কেটে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ: নেপথ্যে বিএনপি ও ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি](https://beanibazarview24.com/?p=7798): সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় রোববার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বিএনপি ও ছাত্রদল পরিচয়ে একটি গোষ্টি নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় রোববার এক পরিবহন শ্রমিকের ওপর হামলাও চালানো হয়েছে। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং পরিবহন নেতাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মাঝরাতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা। ফলে সড়কটিতে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় […] - [হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী](https://beanibazarview24.com/?p=7784): ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। শনিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার […] - [গ্রিসে যাওয়া হল না সিলেটের দুই যুবকের](https://beanibazarview24.com/?p=7771): ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন বুকে নিয়ে মাতৃভূমি ছাড়লেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি সুনামগঞ্জের দুই যুবকের। বুক ভরা স্বপ্ন নিয়ে মাতৃভূমি ছেড়ে প্রথমে তারা পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়াতে। লিবিয়া থেকে ছোট্ট একটি নৌকায় করে ৪০ জন বাংলাদেশি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। পথিমধ্যে খাদ্যের অভাব, পরিধানের জন্য হালকা কাপড়-চোপড় এসব নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়, ভয়াবহ একটি ট্র্যাজেডির শিকার হন সবাই। আর এমতাবস্থায় তীব্র শীত, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পানি ভেবে ভুলবশত পেট্রোল পান করায় অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই বাংলাদেশি তরুণ […] - [ইউরোপের নেশায় হারিয়ে গেল সিলেটের ৩৮ যুবক](https://beanibazarview24.com/?p=7751): লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা করার দুই মাসের বেশি সময়েও খোঁজ মেলেনি সিলেট বিভাগের ৩৮ যুবকের। হবিগঞ্জ জেলা পুলিশ মানব পাচার চক্রে জড়িত হাসান মোল্লাসহ আটজনকে নোটিস দিয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ভিকটিম পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান। এ ছাড়া হাসান মোল্লার চার সহযোগী মোস্তাকিম, তফছির, মিজান ও সোহাগকে অনুসন্ধানের স্বার্থে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের কার্যালয়ে উপস্থিত করানোর জন্য আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, লিবিয়ার কারাগার, হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে লিবিয়ায় […] - [সিলেটে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বিয়ানীবাজার](https://beanibazarview24.com/?p=7731): সিলেটে মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বিয়ানীবাজারে। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং এটি মৃদু শ্রেণির বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও কম মাত্রার, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক […] - [বিয়ানীবাজারে আইফোনের কারণে যুবক খুন](https://beanibazarview24.com/?p=7724): বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি ফিসারির পার থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২০) খুবই সহজ-সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু-বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই […] - [সিলেটের ৫ টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা: কোথায় কে?](https://beanibazarview24.com/?p=7715): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমেধ্যে সিলেট বিভাগের ১৯ ট আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি। সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে প্রাথী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ , সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা […] - [যে কারণে সিলেট রুটে ভাড়া বাড়ছে ট্রেনের](https://beanibazarview24.com/?p=7694): প্রায় ৯ বছর পর ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাশুল আরোপের মাধ্যমে এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা বেড়েছে। এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে ২০ ডিসেম্বর থেকে। রেলওয়ের ভাষায় রেলপথের মধ্যে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে যে বাড়তি মাশুল নির্ধারণ করা হয়, তা–ই ‘পন্টেজ চার্জ’। সে ক্ষেত্রে ১০০ মিটার দৈর্ঘ্যের সেতুকে আড়াই কিলোমিটার দূরত্ব হিসেবে বিবেচনা করা হবে। ফলে পথের দূরত্ব কাগজে-কলমে বেড়ে যাবে। আর সেই অনুপাতেই মাশুল আরোপ করা হয়েছে। জানা যায়, রেলের আয় বাড়াতে চলতি বছরের […] - [বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে যুক্তরাজ্য](https://beanibazarview24.com/?p=7677): বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও হাজার হাজার অভিবাসীকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া ৮০ হাজারের মতো পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। সেইসঙ্গে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অন্য অভিবাসীদের ভিসা দেওয়া হয়েছে যারা ভিসা পাওয়ার যোগ্য ছিলেন না। এ তথ্য সামনে আসার পর থেকেই অযোগ্য এসব অভিবাসীদের নির্বাসিত করার দাবি জানাচ্ছে কনজারভেটিভ পার্টি। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড […] - [সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, আদিল-সোমা কারাগারে](https://beanibazarview24.com/?p=7665): লন্ডন পাঠানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দুই কোটি টাকা। এরপর মোবাইল বন্ধ রেখে উধাও কথিত স্বামী স্ত্রী। প্রতারিত তরুণ-তরুণীরা থানায় অভিযোগ (নং ৭/ ৫ জুন ২০২৫) দায়ের করেন। অবশেষে ধরা পড়লেন তারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানার সেক্টর ৭ এর ৬নং বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া। তারা হলেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)। রবিবার (৭ ডিসেম্বর) তাদের সিলেট নিয়ে এসে আদালতে সোপর্দ করা […] - [সিলেটে ব্যবসায়ীদের আজ থেকে মানতে হবে যে কঠোর নির্দেশনা](https://beanibazarview24.com/?p=7657): সিলেট নগরীতে ব্যবসায়ীদের জন্য কার্যকর হলো কঠোর সময়সূচি। আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাত সাড়ে ৯টার পর আর কোনো মার্কেট, শপিংমল বা দোকানপাট খোলা রাখা যাবে না। কেবল হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। নগরীর ক্রমবর্ধমান যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে। গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দোকান বন্ধের এই সময়সূচি নির্ধারিত হয়। সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়-হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া […] - [সিলেট বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ](https://beanibazarview24.com/?p=7632): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাষ্টমস। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশী পণ্য জব্দ করা হয়। সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোঃ মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোঃ আবু তৌহিদকে আটক করে তল্লাশী চালিয়ে বিদেশী ব্র্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। অপরদিকে আবু তৌহিদকে তল্লাশী করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে […] - [সিলেটে পুলিশের বাধার মুখে পণ্ড বাম জোটের মিছিল](https://beanibazarview24.com/?p=7607): সিলেটের চৌহাট্টায় পুলিশের বাধার মুখে পড়েছে বাম জোটের বিক্ষোভ মিছিল। এসময় তারা পুলিশের ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে জরুরি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাম জোট। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। তবে মিছিল শুরুর পরপরই পুলিশ চৌহাট্টা এলাকায় তাদের আটকে দেয়। পরে বাম জোটের নেতাকর্মীরা পুলিশের দেওয়া ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় সমাবেশে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি […] - [সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি: ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ৩, লুণ্ঠিত মালামাল উদ্ধার](https://beanibazarview24.com/?p=7579): সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় গাড়ি থামিয়ে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরআগে সোমবার রাত ৩ টার লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও একটি সাদা প্রাইভেট কার হতে ৬/৭ জন সশস্ত্র ডাকাত দল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর চালক ও হেলপারকে মারধর করে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা গাড়ির হেলপারদের কাছ […] - [বিয়ানীবাজার পৌর এলাকা থেকে বিপুল গাঁজা ও ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার](https://beanibazarview24.com/?p=7575): বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা, গাঁজা, নগদ টাকাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আব্দুর রহমান মনু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত মনু পৌরশহরের ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর সাকিনস্থ মনুর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ৩০ হাজার টাকা ও গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ […] - [সিলেটের মার্কেট-শপিং মল মালিকদের পুলিশের আল্টিমেটাম](https://beanibazarview24.com/?p=7569): সিলেট মহানগরীর যানজটের অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা। এবার এ ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে প্রশাসন। এই ডিসেম্বরের মধ্যেই মার্কেট এবং শপিং মলগুলোকে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। সিলেট মহানগরবাসীর প্রধান সমস্যার নাম যানজট। যখন তখন যেকোনো সড়কে থমকে দাড়াতে হয় যানবাহন নিয়ে। সেটি রিকশা হউক বা সিএনজিচালিত অটোরিকশা হউক। প্রাইভেট কার হউক কিংবা নগর পরিবহনের বাস হউক। যানজটে অতিষ্ঠ নগরবাসী একটু স্বস্তির অপেক্ষায় দিনের পর দিন বছরের পর বছর। কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা। এর আগে একাধিকবার রাজপথ থেকে হকার্সদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ব্যাটাচিালিত রিকশাও। কিন্তু কাংখিত ফলাফল পাওয়া যায়নি। অবশ্য তা না পাওয়ারও কারণ আছে। নগরীতে […] - [সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে](https://beanibazarview24.com/?p=7561): সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে। সোমবার বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়- সোমবারের সভায় সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাত সাড়ে ৯ পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকে থেকে কার্যকর হবে। এছাড়া […] - [ফেসবুকে প্রেমের সূত্রে সিলেটের রিসোর্টে দুই কিশোরী, এরপর পুলিশের জিম্মায়](https://beanibazarview24.com/?p=7553): সিরাজগঞ্জের এক কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার এক স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী দু’জনই নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে মিলিত হয়। পরবর্তীতে তারা ঢাকায় কিছু সময় অবস্থান করে সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছায় এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে। পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয় এলাকায় […] - [সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র খুন: জাহিদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা](https://beanibazarview24.com/?p=7543): সিলেট নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত তপুর মা সুফিয়া বেগম বাদী হয়ে মহানগেরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম শনিবার বলেন, মামলায় নাম উল্লেখ করা তিনজনকে আগেই আটক করেছে পুলিশ। তারা হলো- মো. জাহিদ হাসান, মো. অনিক মিয়া ও মো. জুনেদ আহমদ। তিনি বলেন, এই তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে। বাকী […] - [অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ](https://beanibazarview24.com/?p=7536): সিলেট-ঢাকা রুটে বিমান ভঅড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলঅ হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী— সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া: ২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা। সর্বোচ্চ ভাড়া: ৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা। প্রসঙ্গত, সিলেট-ঢাকা রুটে বিমেনের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছছ্ভোড়া […] - [সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয় সপ্তম শ্রেণির ছাত্রকে](https://beanibazarview24.com/?p=7533): সিলেট নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দিতে সপ্তম শ্রেণির ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) কে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আর পুলিশ বলছে, কিশোর গ্যাং নিয়ে দ্বন্দ্ব থেকে এই হত্যাকান্ড। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ছুরিকাঘাতে আহত হয় তপু। আর শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। কিশোরদের বিরোধে ছুরিবাঘাতে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত তপুর বড় ভাই রুবেল […] - [সিলেটের রাস্তায় ‘নতুন পোশাকে’ পুলিশ](https://beanibazarview24.com/?p=7530): পরিবর্তনের বাতাস বইছে দেশের পুলিশ বাহিনীতে। সেই পরিবর্তনের ছোঁয়া এবার পৌঁছাল সিলেটে। গাঢ় নীল রঙের পোশাকের নিত্য চেনা পুলিশের পোশাকে এবার নতুনত্বের ছোঁয়া। নতুন ইউনিফর্ম গায়ে দিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ট্রাফিক সদস্যরা নতুন পোষাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন এই পোশাকে দায়িত্ব পালন করতে দেখে সাধারণ জনগনের নজর কাড়ছে। এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, নাইওরপুল, বন্দরবাজার, উপশহর, শিবগঞ্জপয়েন্টসহ মহানগরীর প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে নতুন পোশাকে ট্রাফিক পুলিশ […] - [সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ : কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল](https://beanibazarview24.com/?p=7520): ঢাকা-সিলেট রেল পথের হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বলেন, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতিমধ্যে রওনা দিয়েছে। তিনি বলেন, “সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।” তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল […] - [সিলেটে এতিম শিশুদের জন্য হচ্ছে বিশ্বমানের স্কুল, বিনামূল্যে পড়ার সুযোগ](https://beanibazarview24.com/?p=7490): সিলেটের সদর উপজেলার একবারে শেষপ্রান্তে ছালিয়া গ্রাম। সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক লাগোয়া এই গ্রামের কাঁচা-ভাঙাচোরা আর সরু সড়ক মাড়িয়ে কিছুদূর যাওয়ার পর চোখ আটকে যাবে চমতকার নির্মাণশৈলির কিছু ভবনে। ১৫০ শতক জায়গাজুড়ে লাল টিনের একতলা সারি সারি এসব ভবন নজর কাড়বে যে কারো। এই ভবনগুলোতে চালু হবে ইংরেজি মাধ্যম স্কুল। তবে ইংরেজি মাধ্যম স্কুল বলতেই যেখানে বিপুল খরচের ব্যাপার, এখানে তার ব্যতিক্রম। বৃটিশ কারিকুলামের এই স্কুলে পড়া যাবে সম্পুর্ন বিনামূল্যে। সম্পূর্ন আবাসিক এ স্কুলে থাকা খাওয়াও একদম ফ্রি। আর এখানে পড়ার সুযোগ পাবে এতিম শিশুরা। সমাজে যারা সুবিধাবঞ্চিত হিসেবে পরিচিত। অনাথ শিশুদের জন্য এই স্কুলটি নির্মাণ করছে সেচ্ছাসেবী সংস্থা ক্যাপ ফাউন্ডেশন। ‘ক্যাপ […] - [সিলেটে এয়ারপোর্ট রোডে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ৭](https://beanibazarview24.com/?p=7486): সিলেটে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ নামে এক যুবক (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ও ওসমানী হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার […] - [সিলেটে উদ্ধার নিখোঁজ ২ কিশোরী](https://beanibazarview24.com/?p=7476): কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল মাজার (রহ.) তদন্ত কেন্দ্রের আওতাধীন একদল পুলিশ নিয়মিত টহল পরিচালনা করে। এই টহলের সময় পুলিশ সদস্যরা দুই কিশোরীকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে ১৪ ও ১৫ বছর বয়সী এই দুই কিশোরী জানায়, তারা আগের দিন রবিবার (২৩ নভেম্বর) সকালে ৯টার দিকে কুমিল্লার নিজ বাড়ি থেকে স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বের হয়েছিল। তারা […] - [ভেঙে ফেলা হবে সিলেটের ঝুঁকিপূর্ণ সেই ২৩ ভবন](https://beanibazarview24.com/?p=7472): প্রায় ছয় বছর আগে সিলেট নগরের ২৩ টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। এগুলো ভেঙে ফেলারও পরামর্শ দিয়েছিলেন তারা। এতোদিন এসব ভবনের ব্যাপারে নির্বিকার ছিলো সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ফলে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ সিলেটে এসব ভবন ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। তবে এবার এই ভবনগুলো ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। শুক্র ও শনিবার কয়েকদফা ভূমিকম্পের পর দেশজুড়ে আতংকের মধ্যে তিনি এমনটি জানান। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, ‘সিলেট নগরীর ২৩টি বিপজ্জনক ভবন ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। যেগুলো খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে। এর মধ্যে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ভবন রয়েছে। আগামী সপ্তাহ […] - [সিলেটে এবার ভূমিকম্পের জন্য বন্ধ হলো গ্যাস কূপ খনন](https://beanibazarview24.com/?p=7457): ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। আজ (রোববার, ২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক নির্দেশনায় এতথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) জানায়, ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের কোন জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে […] - [যে ভূমিকম্পে মারা গিয়েছিলেন সিলেটের পাঁচ শতাধিক মানুষ](https://beanibazarview24.com/?p=7450): সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে সবসময়ই চিহ্নিত করে আসছেন বিশেষজ্ঞরা। সক্রিয় ডাউকি ফল্টের কারণে এ অঞ্চলে বড় ধরণের ঝুঁকির আশঙ্কা তাদের। গত কয়েকবছরে মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প হলেও সাম্প্রতিক অতীতে এ অঞ্চলে বড় কোন ভূমিকম্প হয়নি। ছোট ও মাঝারি ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ১৮৯৭ সালে এ অঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্প হয়। ‘গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক’ নামে ওই ভূমিকম্পের মাত্রা ছিলো ৮.১। উৎপত্তিস্থল ছিল মেঘালয়ের শিলং অঞ্চল (সেই সময়ের আসাম রাজ্য)। সেই ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, সিলেটেই প্রাণহানির সংখ্যা ছিল পাঁচ শতাধিক। সিলেটের বহু বাড়িঘর বিধ্বস্ত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. […] - [সিলেটে পুরনো কূপে নতুন করে মিলল গ্যাস](https://beanibazarview24.com/?p=7431): সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নং কূপ ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কপে থেকে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে। সিলেট গ্যাস ফিল্ডের অধীনে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে ৯টি কূপ রয়েছে। এরমধ্যে ১ নং কূপে ১৯৬১ সালে গ্যাসের সন্ধান পাওয়া যায। একবার বিরতি দিয়ে ২০১৯ সাল পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলিত হয়। ২০২৩ সাল থেকে দেশের পরনো কূপগুলো নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এরমধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধিন ১৪টি কূপের ওয়ার্কওভার চলছে। কৈলাশটিলা-১ সহ ইতোমধ্যে ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে। সাতটিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে। কৈলাশটিলার-১ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে গ্যাসের সন্ধান পাওয়ার […] - [সিলেটে দিন-দুপুরে শিশু অপহরণের চেষ্টা, কারাগারে যুবক](https://beanibazarview24.com/?p=7421): সিলেটের নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটককৃত হিসাম আহমদ (২০)-কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে হিসামকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ জানায়, সিলেটের নবাবরোডে এলাকায় দিন-দুপুরে প্রকাশ্যে প্রাইভেটকার আটকিয়ে শিশুকে অপহরণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আটককৃত হিসাম আহমদ (২০)-কে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় এবং পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। পরবর্তীতে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করে হিসামকে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলী খান। […] - [হাসিনার ফাঁসির রায়ে সিলেটে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ](https://beanibazarview24.com/?p=7394): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলার রায়ে পতিত প্রধানমন্ত্রী হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায়ে সিলেটের রাজপথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ জনতা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পরপরই নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র-জনতার পৃথক পৃথক আনন্দ মিছিল বের করা হয়। এ সময় শহীদ মিনারে উপস্থিত ছাত্র-জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে শেখ হাসিনার মামলার রায়ে ঘিরে সিলেটে যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। সোমবার সন্ধ্যা ৮টা পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ […] - [সিলেটে মধ্যরাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্যারেজে আগুন, ১২ টি গাড়ি পুড়ে ছাই](https://beanibazarview24.com/?p=7391): সিলেটের পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি দুর্বৃত্তদের কাজ, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীও আগুন নেভাতে সহায়তা করেন। রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী, আগুনে ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং […] - [সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হল ঘর](https://beanibazarview24.com/?p=7365): এবার সিলেট সদরের খাদিমনগর চা বাগানের খাস জমিতে তৈরি অন্তত ৩০টি ভবন ভাঙচুর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র। শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভবনগুলো ভাংচুর অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জাল দলিল লেখক শাহজাহান ওমর। অপরজন চা বাগানের সাবেক ম্যানেজার এবং জালিয়াত চক্রের মূল হোতা মোসাদ্দেক হোসেন কোরেশী। এর আগে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে প্রশাসন জালিয়াত চক্রের অন্যতম প্রধান মোজাম্মেল হোসেন লিটন (৩৮) আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জানা গেছে, বাগানের সাবেক ম্যানেজারসহ লিটন ও শাহজাহান ওমরের নেতৃত্বে দীর্ঘদিন থেকে একটি […] - [প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ নিলেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী](https://beanibazarview24.com/?p=7349): মোবাইল ফোনে প্রেমিকার সাথে কথাকাটাকারি এক পর্যায়ে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২২ নামের এক যুবক। কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন […] - [বিয়ানীবাজারের ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার রিয়াজুল](https://beanibazarview24.com/?p=7337): সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী নিয়াজের গাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি হবিগঞ্জের বাহুবল থানার দিমুরা গ্রামের মৃত আব্দুল হাই ও রাহিয়া বেগমের ছেলে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা এলাকা থেকে রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত সোয়া ১টার দিকে বিয়ানীবাজারের কোনাগ্রামের কাপড় ব্যবসায়ী নিয়াজ নরসিংদীর বাবুরহাট থেকে কাপড় সুতাসহ অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে সিলেট ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জ থানাধিন সাতাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছার পর একটি […] - [অল্প বয়সে কেন হার্ট অ্যাটাক হয়](https://beanibazarview24.com/?p=7331): মাত্র ২১ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। বুধবার ভোরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দীপের মৃত্যুতে শোকাভিভূত পুরো সিলেট। দীপের এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। এমন হাশিখুশি-উচ্ছল তরুণের অল্প বয়সে হার্ট অ্যাটাক করা নিয়েও বিস্মিত সবাই। সাধারণত বয়স্কদের হার্ট অ্যাটাক হয়। একটা সময় এমনটি ভাবা হত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এখন তরুণ বয়সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন অনেকে। এ কারণে প্রাণ হারানোর সংখ্যাও কম নয়। তাই শুধু বয়স্করা নয়, হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক হতে হবে অল্প বয়সীদেরও। অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যা সম্প্রতি বেশ বেড়েছে। ইদানীং হার্টের সমস্যা […] - [সিলেট ওসমানীসহ দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ](https://beanibazarview24.com/?p=7318): সারাদেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিমানবন্দরগুলোতে সতর্ক থাকার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বেবিচক। এতে বলা হয়, সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল পেট্রোল, ফুট পেট্রোল বাড়ানোসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে চিঠিতে। চিঠিতে আরও যেসব নির্দেশনা দেওয়া হয়েছে– […] - [সিলেটে টিকিট ছাড়া যারা দেখতে পারবেন ‘বাংলাদেশ-আয়ারল্যান্ড’ টেস্ট](https://beanibazarview24.com/?p=7305): সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ক্রিকেটপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য রয়েছে দারুণ সুযোগ। টিকিট ছাড়াই সরাসরি মাঠে বসে উপভোগ করা যাবে পুরো ম্যাচ! বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১১ থেকে ১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি থাকবে। কেবল পরিচয়পত্র সঙ্গে আনলেই গেট পার হওয়া যাবে। বিসিবির পরিচালক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাহাত শামস বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও একাডেমির খেলোয়াড়দের জন্য ম্যাচটি বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।’ স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে […] - [১৫১ বছরের পুরোনো ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন](https://beanibazarview24.com/?p=7286): ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নির্দশনের সামনে ট্রফি উন্মোচন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় সুরমা নদীর তীরবর্তী আলী আমজাদের ঘড়ির সামনে আয়ারল্যান্ড সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে। আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। এ সময় দুই অধিনায়ক ছাড়াও বিসিবির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, কীন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন। লোহার খুটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বআকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি […] - [সিলেটে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রে প্তা র](https://beanibazarview24.com/?p=7270): সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানাপুলিশ। জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি সুবিদবাজার হাজীপাড়া ১০নং বাসার সিফত আলী ও জোস্না বেগমের ছেলে। ওইদিন সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে তারা ঝটিকা মিছিল ও সরকার বিরোধী অপতৎপরতা চালান। এ ব্যাপারে […] - [আনসার সদস্যের জুতা প্যান্ট শার্টে লুকানো ১৫টি মোবাইল](https://beanibazarview24.com/?p=7256): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন জেনারুল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হবার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে গুঁজে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়। কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল নিশ্চিত করেছেন। অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নিরাপত্তাকর্মী জানান, একজন আনসার সদস্য […] - [সিলেটে ভারতীয় বাইক নিয়ে ঘুরছিলেন যুবক, ধরলো পুলিশ](https://beanibazarview24.com/?p=7233): সিলেটে অবৈধ ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম খলিলুর রহমান তারেক (২১)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে এবং বর্তমানে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের রোড নং–১ এলাকায় বসবাস করছেন। পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকায় শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত সিলভার ও কালো রঙের মোটরসাইকেল (যার গায়ে ইংরেজিতে লিখা আছে YAMAHA R15 মডেল নং- V3), ইঞ্জিন নং- B317676620280, […] - [সিলেট এয়ারপোর্টের সামনে থেকে নিখোঁজ তুহিন](https://beanibazarview24.com/?p=7217): সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শলা এলাকার নুরজাহান নিলুর ছেলে নাদের মুর্শেদ তুহিন (৩০) নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তুহিনের মা নুরজাহান নিলু এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং:- ১৭৫, তারিখ: ০৪ নভেম্বর ২০২৫। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেট এয়ারপোর্টের পাশে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ নাদের মুর্শেদ তুহিন। তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শলা এলাকার নুরজাহান নিলুর ছেলে। জিডি সূত্রে জানা যায়, নাদের মুর্শেদ তুহিন ঘটনার দিন বিকেলে তিনি বড়শলা ফরিদাবাদ এলাকার নিজ […] - [সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন?](https://beanibazarview24.com/?p=7207): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করছেন। এতে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে সিলেট জেলার ৬ টি আসনের মধ্যে ৪টিতে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন […] - [সিলেটে রিকশা ভাড়া নির্ধারণ করলো পুলিশ : সর্বনিম্ন ২০ টাকা](https://beanibazarview24.com/?p=7198): সিলেট মহানগর এলাকায় প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা। সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী ও প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের কাছ থেকেও মতামত চেয়ে জানানো হয়েছে, এ বিষয়ে মতামত পাঠানো যাবে pcsmp@police.gov.bd ঠিকানায়, অথবা যোগাযোগ করা যাবে […] - [কানাডা পাঠানোর কথা বলে, সিলেটের ৩ যুবককে বিক্রি!](https://beanibazarview24.com/?p=7186): নেপাল হয়ে কানাডা বা ইউরোপ পাঠানোর ফাঁদ পেতেছে একটি চক্র। তারা নানা আশ্বাসে তরুণদের বিদেশ নিয়ে গিয়ে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। এই মানবপ্রাচারকারী চক্রের ফাাঁদে পড়ে বিপদে পড়েছে সিলেটের তিন তরু। এই চক্র প্রবাসে পাঠানোর নামে নেপালে নিয়ে গিয়ে তরুণদের জিম্মি করছে এবং নির্যাতন করে পরিবার থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে এই চক্র। সম্প্রতি এভাবে প্রতারিত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এমন পরিস্থিতিতে বিদেশগামীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সম্প্রতি সিলেট থেকে এক ব্যক্তির মাধ্যমে তাঁরা খবর পান, তার ভাইসহ তিনজনকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখানো হয়। প্রলোভন ছিল, কানাডায় […] - [সিলেটে সুরমা নদীর তীরে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান](https://beanibazarview24.com/?p=7175): সিলেটের আনন্দনিকেতন স্কুলের ব্লেইজ হাউজের পক্ষ থেকে শনিবার বিকালে সুরমা নদীর তীরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় সুরমা নদীর তীরে ক্বিন ব্রিজ সংক্রান্ত এলাকায় স্কুলের ২০ জন শিক্ষার্থী বিকাল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চালায়। শিক্ষার্থীরা সুরমা নদীর পাড় থেকে পলিথিন, প্লাস্টিক সহ প্রায় ১০ বস্তা বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে। ব্লেইজ হাউজের ক্যাপ্টেন অভিক সাহা বলেন, ” আমরা আনন্দনিকেতনের শিক্ষার্থীরা সবসময় পরিবেশ ও প্রতিবেশীর প্রতি সংবেদনশীল। ইতিপূর্বেও আমরা সুরমা নদী তীর পরিষ্কার করেছি। সিলেট নগরীর রিকাবিবাজার থেকে লন্ডনী রোড পর্যন্ত রাস্তায় সড়ক বিভাজকে আমরা দৃষ্টিনন্দন রাধাচূড়া গাছ রোপন করেছি। বিগত পাঁচ […] - [সিলেটে বাসের সাথে ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের](https://beanibazarview24.com/?p=7170): সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দয়মীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ। খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একই সাথে প্রাইভেট কার চালক হারুন মিয়া ও মেয়ে আনিছা বেগম (১০)। মরদেহ উদ্ধার করে হাসপাতালের হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতরা ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম […] - [সিলেটে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন, লাশ পড়েছিল বাসার ছাদে](https://beanibazarview24.com/?p=7161): সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রাজ্জাকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। […] - [সিলেটে এক রাতে উদ্ধার দুই চোরাই মোটরসাইকেল](https://beanibazarview24.com/?p=7148): সিলেটে একই রাতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা ও রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি পরিত্যাক্ত অবস্থায় ভোলাগঞ্জ ও বাবুলনগর থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। পুলিশ চোর চক্রের সদস্যদের সনাক্ত করতে সক্ষম হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তাদের গ্রেপ্তার করতে জোরদার অভিযান চলছে বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। ওসি রতন শেখ জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলের একটি চুরি হয়েছিল সুনামগঞ্জ থেকে। আর অপরটি চুরি হয়েছিল কোম্পানীগঞ্জ থেকে। একটি মালিক পাওয়া গেছে। তার হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়েছে। অপরজনকে খোঁজা হচ্ছে। তিনি এ প্রসঙ্গে বলেন, […] - [সিলেটে স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষিকার](https://beanibazarview24.com/?p=7134): কানাইঘাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সন্তানের জননী এক স্কুল শিক্ষিকা। বুধবার (২৯ অক্টোবর) সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম ফাতিমা বেগম । তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামীও একই বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী […] - [সিলেট বিমানবন্দরে লন্ডনগামী বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত](https://beanibazarview24.com/?p=7125): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার […] - [সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেল সিলগালা ও ৩ নারী-পুরুষ আটক](https://beanibazarview24.com/?p=7106): সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে প্রতিনিয়ত অভিযান দিচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে হঠাৎ ডিবি পুলিশের হানা! নগরীর ব্যস্ততম এই পয়েন্টে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)। ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) […] - [সিলেটের মেয়ে অনিকা মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার](https://beanibazarview24.com/?p=7097): সিলেটের মেয়ে অনিকা তাহসিন চৌধুরী। মাইক্রোসফট আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিয়েছেন। অনিকা সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে পেশাগত জীবন শুরু করেন স্যামসাং-এ। তারপর পাড়ি জমান আয়ারল্যান্ডে। নানান চড়াই-উৎরাই পেরিয়ে কেমন করে যোগ দিলেন মাইক্রোসফটে। ২০২২ সালে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে পাড়ি জমান অনিকা। তখন মাইক্রোসফটে লেঅফ চলার কারণে হায়ারিং বন্ধ চলছিল। তখন ছয় মাসের মধ্যে উপযুক্ত চাকরি খুঁজে বের করার টার্গেট ছিল। তবে বছরখানেকের মধ্যে কোনো চাকরির সুরাহা হয়নি। তিনি নন-ইউরোপিয়ান। পাশাপাশি ভিসার স্ট্যাটাসও তলানিতে। সব মিলিয়ে শুরুতে কঠিন সময় পার করতে হয়েছে। ২০২৪ সালের প্রথমদিকে মাইক্রোসফটে অ্যাপ্লাই শুরু করেন। তখন তিনি গুগলের হাজবেন্টের […] - [সিলেটে অটোরিকশা থামিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই](https://beanibazarview24.com/?p=7090): সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্টে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এনা পরিবহনের তিন কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিন কর্মচারী— কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা, এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ। তারা কদমতলির ইয়াসিন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিল এবং হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে তারা কর্মচারীদের কাছ থেকে […] - [সিলেটে অসামাজিক কাজ: চারটি হোটেল সিলগালা](https://beanibazarview24.com/?p=7078): সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চালানো হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এক সপ্তাহে পৃথক পৃথক অভিযান চালিয়ে চারটি আবাসিক হোটেলকে সিলগালা করা হয়েছে। এছাড়া ওই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিলগালা করা হোটেলগুলো হল- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল। সিলেট মহানগর পুলিশ আশা করছে, এই ধরণের কঠোর পদক্ষেপ শহরের সামাজিক শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। পুলিশ […] ## Pages - [Home](https://beanibazarview24.com/) - [Modal Desktop](https://beanibazarview24.com/?page_id=4433) - [Modal Newsletter](https://beanibazarview24.com/?page_id=4431) - [Modal Mobile Menu](https://beanibazarview24.com/?page_id=4429) - [Switching plans wizard](https://beanibazarview24.com/?page_id=4427) - [Login/Register - urban_observer](https://beanibazarview24.com/?page_id=4425) - [My Account - urban_observer](https://beanibazarview24.com/?page_id=4423) - [Checkout - urban_observer](https://beanibazarview24.com/?page_id=4421) - [Login/Register](https://beanibazarview24.com/?page_id=4419) - [My account](https://beanibazarview24.com/?page_id=4418) - [Checkout](https://beanibazarview24.com/?page_id=4417) - [Privacy Policy](https://beanibazarview24.com/?page_id=3542): Who we are Suggested text: Our website address is: https://beanibazarview24.com. Comments Suggested text: When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection. An anonymized string created from your email address (also called a hash) may be provided to the Gravatar service to see if you are using it. The Gravatar service privacy policy is available here: https://automattic.com/privacy/. After approval of your comment, your profile picture is visible to the public in the context of your comment. Media Suggested […] - [Home](https://beanibazarview24.com/?page_id=3437): Welcome to Beanibazarview24.com, your trusted bangla news portal, in-depth analysis, and thought-provoking stories from around the globe. Our mission is simple: to inform, inspire, and engage. In a world flooded with information, we strive to provide accurate, unbiased, and timely news that empowers our readers to stay informed and make well-rounded decisions. - [License](https://beanibazarview24.com/?page_id=256): Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Lorem Ipsum passages, and more recently with desktop publishing software like Aldus PageMaker including versions of Lorem Ipsum. Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting […] - [Latest News](https://beanibazarview24.com/?page_id=3453) - [Full-Width Page](https://beanibazarview24.com/?page_id=192): Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil molestiae consequatur, vel illum qui dolorem eum fugiat quo voluptas nulla pariatur. Temporibus autem quibusdam et aut officiis debitis aut rerum necessitatibus saepe eveniet ut et voluptates repudiandae sint et molestiae non recusandae. Itaque earum rerum hic tenetur a sapiente delectus, ut aut reiciendis voluptatibus maiores alias consequatur aut perferendis doloribus asperiores repellat. Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex […] [comment]: # (Generated by Hostinger Tools Plugin)