সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ যুবক-যুবতী আটক

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৯ যুবক-যুবতী আটক

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় হোটেল নিউ লেমন গার্ডেনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ জন যুবক ও ৩ জন যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) ও সাদিয়া বেগম (১৯)।