সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক: মেয়াদ বাড়লেও ব্যয় কমেছে ৬০০ কোটি টাকা

বাংলাদেশের বাস্তবতায় যে কোনো প্রকল্পের মেয়াদ বাড়লে একই সঙ্গে প্রকল্প ব্যয় বেড়ে যায়। এ ক্ষেত্রে ব্যতিক্রম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্প। শিগগিরই শুরু হওয়ায় এ মেগা প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা। এই উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের জন্য গত ২০ মে দুই হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদনContinue Reading

বিয়ানীবাজারের নিজ বাড়ি থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় রূপকের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়ায় পেছনে হাত বাধা অবস্থায় নিজের বাড়ির ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সাদিকুল ইসলাম রুপক (২৭) খাসাড়িপাড়া এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে। রবিবার (৩১ মে) বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাক্তিগত জীবনে রুপক বিবাহিত এবং তারContinue Reading

সিলেটের বিয়ানীবাজারে পানিভর্তি বালতিতে পড়ে মুনতাহা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পশ্চিম মনসুর এলাকার ইকবাল হোসেন ও কুলসুমা বেগম দম্পতির মেয়ে। তারা বিয়ানীবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেContinue Reading

বিয়ানীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান

বিয়ানীবাজারে বিশেষ চেকপোস্ট ও সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। রবিবার দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে জনমনে ব্যাপক সাড়া পড়ে। সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান–এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেContinue Reading

যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা: সহযোগীর গুলিতে প্রাণ গেল বিয়ানীবাজারের ছয়ফুলের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সাইফুল ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।Continue Reading

বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

বিয়ানীবাজার টু সিলেট মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় একটি খালে বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৭-৮ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।Continue Reading

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ

স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিয়ানীবাজার উপজেলা। এতে গোটা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার মধ্যরাতে আঘাত করা ১৫ মিনিটের ঝড়ের ধাক্কা দুই দিনেও সামলে ওঠা সম্ভব হয়নি। শনিবার দুপুরের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও অধিকাংশ এলাকা এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় নেমে আসে।Continue Reading