সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৪২ হাজার ৬০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে দাসপাড়া এলাকার মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্টে একটি মিনিবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাবেরী মেহেদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোরের বেনাপোল এলাকার আখি বেগম (৩০) এবং একইজেলার অভয়নগর উপজেলার নাসিমা বেগমকে (৪৫) আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।




