Saturday, April 4, 2026
Home Blog Page 125

যে কারণে মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে

হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবে এখন থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদি আরবের বাসিন্দাদেরও অনুমতি লাগবে।

শনিবার (৪ মে) সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ যাত্রীদের নিরাপত্তা ও হজের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে সৌদি আরবের বাসিন্দাদেরও পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমতি নিতে হবে। পবিত্র স্থানগুলোতে যারা কাজ করবেন, মক্কার স্থায়ী বাসিন্দা, ওমরাহ ও হজের জন্য যাদের কাছে বৈধ অনুমতি থাকবে না তাদেরকে মক্কার প্রবেশদ্বার থেকে ফিরিয়ে দেওয়া হবে।

২০২৪ সালের হজ পক্রিয়াকে আরও গতিশীল করার জন্য গত সপ্তাহে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপ কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। যা ডিজিটাল এবং সাধারণ উভয় ফরমেটে পাওয়া যাবে। হজ যাত্রীরা তাদের হজ মিশন অথবা যাদের মাধ্যমে হজ করতে আসবেন তাদের কাছে কার্ডটি পাবেন। অপরদিকে ডিজিটাল ফরমেটটি পাওয়া যাবে নুসুক এবং তাওয়াকলানা অ্যাপে।

নুসুক অ্যাপ কার্ডের ফলে হজের প্রক্রিয়া খুবই সহজে করা যাবে। এটির মাধ্যমে সহজে সব ধরনের সেবা পাবেন হজ যাত্রীরা। এমনকি যাদের মাধ্যমে তারা হজ করতে আসবেন তাদের সেবা নিয়ে সন্তুষ্ট না হলে এটির মাধ্যমে অভিযোগও জানানো যাবে। ফলে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমে আসবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।

নিজেকে শ্রমিক মনে করি: শাবনূর

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। গেল ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন এফডিসিতে।

তাকে ঘিরে তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। এর বাইরে শাবনূরের পুরো খবরাখবরই পাওয়া যায় ইউটিউব ও ফেসবুক পেজ থেকে।
সেখানেই জানান মহান মে দিবসের শুভেচ্ছা। নিজেকে অভিনয় শ্রমিক দাবি করে এক ফেসবুক পোস্টে শাবনূর লেখেন, আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাতদিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।

তিনি আরও লেখেন, শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে। মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয় সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া। গেল এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। কাজ শুরু করেছেন ‘রঙ্গনা’ সিনেমাতে। এছাড়াও ‘মাতাল হাওয়া’ নামের আরও একটি সিনেমায় তিনি মাহফুজের বিপরীতে অভিনয় করবেন তিনি।