সিলেটে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার, বিএনপি নেতাকে বহিষ্কার
সিলেটে ডাকাতি মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমানকে দল ও সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।Continue Reading







