Home সিলেট সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হল ঘর

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হল ঘর

0
সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হল ঘর

এবার সিলেট সদরের খাদিমনগর চা বাগানের খাস জমিতে তৈরি অন্তত ৩০টি ভবন ভাঙচুর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভবনগুলো ভাংচুর অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাল দলিল লেখক শাহজাহান ওমর। অপরজন চা বাগানের সাবেক ম্যানেজার এবং জালিয়াত চক্রের মূল হোতা মোসাদ্দেক হোসেন কোরেশী।

এর আগে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে প্রশাসন জালিয়াত চক্রের অন্যতম প্রধান মোজাম্মেল হোসেন লিটন (৩৮) আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা গেছে, বাগানের সাবেক ম্যানেজারসহ লিটন ও শাহজাহান ওমরের নেতৃত্বে দীর্ঘদিন থেকে একটি জালিয়াত চক্র প্রভাব খাটিয়ে বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিলের মাধ্যমে জমি বিক্রি করছিল । বাগান শ্রমিকদের উচ্ছেদের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। তাদের দু’জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ জানান, শনিবারের অভিযান অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রচুর মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান এবং সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ আনসার সহযোগিতা প্রদান করে।