বিয়ানীবাজারে ফের মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
বিয়ানীবাজার পৌরশহরে মোটরসাইকেল দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক মধ্যপ্রাচ্য প্রবাসী তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে পৌরশহরের দক্ষিণ বাজারস্থ ফুড ভিলেজ রেস্টুরেন্টের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী তরুণ বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের দেশ ডুবাই থেকে দেশে ফিরেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।Continue Reading







