Friday, February 27, 2026

Top 5 This Week

Related Posts

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা ও উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্লোজড করা হয়েছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে কিছু দায়িত্বে অবহেলার কারণে উনাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে দিনদুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এনিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেন ওসি মোবাশ্বির।

এর আগে অন্তর্বর্তীকালিন সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার নিয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় বিএনপির কয়েক নেতাকর্মীর সাথে ওসি মোবাশ্বিরের দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে জেলা প্রশাসক ও এসএমপি কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করা হয়। সেই ক্ষোভ থেকেই ওসি মোবাশ্বিরকে ক্লোজড করা হতে পারে বলে প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে।

Popular Articles