সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন— সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।



