Thursday, April 9, 2026
Home Blog Page 2

জ্বালানি সংকটের আশঙ্কায় সিলেটের শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের সারকারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির রেশনিং বা নিয়ন্ত্রিত বন্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ফেঞ্চুগঞ্জের শাহাজালাল সার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্তের আলোকে ৩ এপ্রিল ফেঞ্চুগঞ্জের শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

জরুরি সভায় গৃহীত সিন্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চিয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তবে মে ও জুন মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এ গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানানো হয়।

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জি এম এডমিন সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে শাহজালাল সারকারখানার উৎপাদন গত ৩ এপ্রিল দুপুরে বন্ধ করে দেয়া হয়েছে।

সিলেটে দিনদুপুরে আবারও ছিনতাই: ছেলের গলায় ছুরি ধরে শিক্ষকের টাকা লুট

সিলেটে দিন দুপুর ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক। তার সাথে থাকা তিন বছরবয়সী ছেলের গলায় চাকু ধরে পকেট থেকে নগদ বিশ হাজার টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে ছিনতাইকারী।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ৩ টার কিছু পর আম্বরখানা থেকে থেকে শাহী ঈদগাহ যাওয়ার জন্য তিন বছরের ছেলেকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়। এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ওহী আলম রেজা আরও অভিযোগ করেন, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর ওহি আলম রেজা বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এদিকে ভুক্তভোগী কলেজ শিক্ষক জানিয়েছেন, তিনি এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

দাম বাড়ানোর পরও সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডার

সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। বিশি দামে বিক্রি করছেন বিক্রেতারা।

শনিবার সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১২ কেজির সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ১৯০০ টাকা বিক্রি হচ্ছে। একইভাবে ৩৫ কেজি সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৫৩০০ টাকা বিক্রি হচ্ছে। কোম্পানি থেকেই বেশি দামে ক্রয় করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক সংকটের কারণে এলপিজির দাম বেড়েছে। ফলে চাহিদার তুলনায় যোগান কমেছে। এতে করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী গ্যাস সিলিন্ডার দিতে পারছেন না তারা। সরকারি দামের চেয়ে বেশি দরে যেখানে কোম্পানি থেকে কিনতে হয়, সেক্ষেত্রে ভোক্তাদের কাছে প্রশ্নবিদ্ধ হতে হয় তাদের। তাই সরকারের সাথে কোম্পানি কর্তৃপক্ষের এ ব্যাপারে একটি সমঝোতার দাবি ব্যবসায়ীদের।

আর ক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বাড়ায় বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে বড় প্রভাব পড়বে।

নগরের মিরাবাজারের কর্ণফুলী গ্যাস হাউজের প্রোপ্রাইটর মো. মাহবুবুর রহমান মাহবুব বলেন, চাহিদার তুলনায় সাপ্লাই খুবই কম। এই কারণে দাম বেশি। কোম্পানির দাম আর সরকারের বেঁধে দেওয়া দামে গরমিল রয়েছে। তাই ভোক্তাদের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হয়। চাহিদা অনুযায়ী কোম্পানি সাপ্লাইও দিতে পারছে না। কোম্পানির সাথে সরকার যদি বসে সমঝোতা করে, তাহলে সরকারি দামে বিক্রি করা যাবে।

নগরের হোটেল ব্যবসায়ী রুমন আহমদ বলেন, এলপিজির দাম বাড়ার কারণে হোটেলে খাবারের দাম বাড়াতে হবে। আগের গ্যাস থাকায় বাড়তি দামে এখনো না কিনলেও শিগগিরই কিনতে হবে।

বেসরকারি চাকরিজীবী মহসিন রনি বলেন, সরকারি দামের চেয়ে ভোক্তা পর্যায়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। এ ব্যাপারে প্রশাসনের তদারকি অনেক বেশি প্রয়োজন। গ্যাসের দাম বাড়ার দুঃখে আমি নিজে বাসা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। লাইনের গ্যাসের বাসায় শিফট হব আগামী মাসে৷ কারণ স্বল্প আয়ে বাড়তি দামে গ্যাস কিনা প্রায় অসম্ভব।

দক্ষিণ সুরমা এলাকার যুবক রশিদ মিয়া বলেন, সর্বশেষ ১৬৫০ টাকা দিয়ে সিলিন্ডার কিনেছি। হঠাৎ দাম বেড়ে ১৯০০ টাকা হয়ে গেছে। নিম্নবিত্ত পরিবারের একজন হিসেবে পরিবারে অনেক প্রভাব পড়বে। তাই সরকার নির্ধারিত দামের চেয়ে অল্প লাভে গ্যাস বিক্রি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমার এলাকায় লাইনের গ্যাস নেই, অনেক কষ্ট করে সিলিন্ডার গ্যাস কিনতে হয়।

প্রসঙ্গত, ১ এপ্রিল ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নিলুফার ইয়াসমিন (৪২) নামে বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা শাহিদুল ইসলাম ও নিহত ইয়াসমিনের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইয়াসমিনের মৃত্যু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দোকানের সামনে পার্ক করা একটি গাড়ির কাঁচ ভাঙচুর করেন। এরপর ইয়াসমিন বের হলে তিনি তার ঘাড়ে আঘাত করেন। ইয়াসমিন মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারী তার মাথায় একাধিক আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট নিয়ে অভিযান চালায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত পূর্বের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারেন।

নিলুফার ইয়াসমিন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে থাকছিলেন। মাস ছয়েক আগে তিনি দোকানটিতে কাজে যোগ দেন। দোকান মালিক আরিফ বলেন, ভোরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ছিলেন নিলুফার। তখন হামলাকারী দোকানের পার্কে থাকা একটি জিপের কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। ইয়াসমিন বাইরে এসে হামলাকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে ঘাড়ে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

আরিফ আরও বলেন, ১৫ বছরের বেশি সময় ধরে দোকান ভাড়া দিচ্ছি, আগে কখনো এমন নৃশংস ঘটনা ঘটেনি। এলাকার শান্তিপ্রিয় পরিবেশের মধ্যে ইয়াসমিনের হত্যাকাণ্ডে স্থানীয়রা হতবাক।

সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ, খালে মিললো ব্যাগ

সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়ান আরাফাতের কোনো সন্ধান এখনো মেলেনি। তবে নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যর সৃষ্টি হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জায়ান আরাফাত (১৩) গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। কিন্তু প্রতিদিনের মতো সেদিন আর স্কুল শেষে বাড়ি ফেরেনি সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় নিখোঁজের ঘটনায় বাবা জসিম উদ্দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জকিগঞ্জ-সিলেট সড়কের ছবড়িয়া এলাকার একটি খালে একটি স্কুল ব্যাগ ভাসতে দেখে সন্দেহ করেন। পরে ব্যাগটি উদ্ধার করে ভেতরে থাকা বই ও স্কুল ড্রেস দেখে বিষয়টি জানানো হয় পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে গিয়ে তারা নিশ্চিত করেন, এটি নিখোঁজ জায়ান আরাফাতের ব্যাগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার করে।

নিখোঁজের বিষয়ে জায়ানের চাচা ও সাবেক ইউপি সদস্য ফাহিম আহমেদ জানান, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন, জায়ান প্রতিদিন যে পথে স্কুলে যাতায়াত করত, ঘটনার দিন মঙ্গলবার সে সেই পথে যায়নি। বরং তাকে ভরন এলাকা হয়ে সাজ্জাদ মজুমদার স্কুল সংলগ্ন এলাকায় ওই স্কুলের শিক্ষার্থীরা দেখেছেন বলে জানা গেছে। তবে সে তখন একাই ছিল, সঙ্গে কেউ ছিলো না। এছাড়া ওইদিন জায়ান তার স্কুলেও উপস্থিত ছিল না বলে জানা গেছে।

তিনি আরও জানান, আশপাশের উপজেলা জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে এবং আত্মীয়স্বজনদের মাধ্যমে খোঁজ চালানো হচ্ছে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে জকিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অরূপ সাগর গুপ্ত কমল জানান, স্থানীয়দের মাধ্যমে একটি খাল থেকে জায়ানের স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি সিলেটভিউকে বলেন, জায়ান আরাফাত মোবাইল ফোন ব্যবহার করত না, তাই তথ্যপ্রযুক্তির সহায়তায় তেমন কোনো অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এটি স্কুল ফাঁকি দেওয়ার ঘটনা, নাকি অন্য কিছু—সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

তিনি বলেন, জায়ান গত বছরে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছে।

সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সত্ত্বেও বন্ধ সব পেট্রোল পাম্প

ধর্মঘট আহ্বানের কয়েক ঘন্টা পর প্রত্যাহারের ঘষেণা দিলেও সিলেটে এখন পর্যন্ত বন্ধ রয়েছে সব পেট্রোল পাম্পের কার্যক্রম। বিক্রি হচ্ছে না রেকান ধরণের জ্বালানী তেল ও গ্যাস। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে সিলেটের সব পেট্রোল পাম্পে তেল গ্যাস বিক্রি বন্ধ থাকতে দেভা যায়।

এরআগে পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি করে বুধবার রাত ১০টার দিকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা।

তবে প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে ভোররাত ৩ টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট পেট্রোল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম আদনান। কিন্তু এমন আশ্বাস দিলেও ভোর থেকেই পাম্পগুলোতে তেল, গ্যাস বিক্রয় বন্ধ রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মালিক এসোসিয়েশনের এক সভা আহ্বান করা হয়েছে। সেই সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাম্পের স্বাভাবিক কার্যক্রম সচল হবে কি না।

ভোর থেকে পাম্প গুলোতে গিয়ে তেল, গ্যাস না পেয়ে হতাশ বাইকার ও চালকরা। তারা বলছেন,,বন্ধ ঘোষণার ব্যাপারে তারা জানেন না। দূরপাল্লায় যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেকেরই। চাকুরিজীবীরাও চরম বিপাকে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন৷

ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, বুধবার বিকেলে আইনের ব্যত্যয় ঘটিয়ে সিলেটের এক পাম্প মালিকের দু’টি পাম্পের একটিতে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃক হিসাব না রাখার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটিতে এক পাম্পের তেল আরেক পাম্পে নেওয়ার দায়ে জরিমানা করা হয়। এসময় মালিককে বিনা কারনে ৬ ঘন্টা পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এছাড়াও ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, ছয়টি পাম্পে জরিমানা আদায়ের অভিযোগ করেন তারা।

ভোরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান জানান, ধর্মঘট চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সিলেটের পুলিশ কমিশনারের সাথে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে, আইন না বুঝে ফিলিং স্টেশনে হয়রানি করা হবেনা – এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন তারা।

উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সাথে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে।

সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলভর্তি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুদ বগি উদ্ধারের কাজ চলছে।

এরআগে বুধবার রাত প্রায় ৯টার দিকে সিলেটগামী ট্রেনটি মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ট্র্রেনের অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি বলেন, রেলের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে এবং বিকেলের মধ্যে আংশিকভাবে লাইন চালুর চেষ্টা চলছে।

হবিগঞ্জ বিজিবির (৫৫ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া দুটি বগিকে ইতোমধ্যে ক্রেন দিয়ে সোজা করা হয়েছে। আরও দুটি বগিকে সোজা করার কাজ চলছে। আর একটি বগি পানিতে পড়ে আছে। সেটা উদ্ধার করতে সময় লাগবে।

তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষ দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ করছে। রাত থেকেই ঘটনাস্থলেই বিজিবি মোতায়েন করা হয়েছে৷ বিজিবির সদস্যরা বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। যোগাযোগ ব্যবস্থা পুনরায় ঠিক না হওয়া পর্যন্ত বিজিবি আইনশৃঙ্খলা রক্ষা এবং উদ্ধার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ইতোমধ্যে বিজিবি বিপুল পরিমাণ তেল নিজস্ব জারিকেন ও ড্রামে করে উদ্ধার করে সংরক্ষণ করেছে৷

নিউ ইয়র্কে যে কারণে প্রাণ গেল সিলেটের তরুণীর

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রবিবার (২৯ মার্চ) উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যু কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ী সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়।

নিহত নিশাতের বাবা হেলাল আহমেদ জানান ,নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।

সূত্রে জানা যায়, রবিবার রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনা ঘটে। রাত তখন প্রায় ১২টায় কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ।

নিহতের বাবা ইমাম হেলাল আহমেদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে।

বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটানা ঘটে। নিহত শিশুদের দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

তিনি জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

নিউইয়র্কে বোনের জন্য কেক কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় সিলেটি তরুণীর মৃত্যু

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রবিবার (২৯ মার্চ) উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যু কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ী সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়।

নিহত নিশাতের বাবা হেলাল আহমেদ জানান ,নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।

সূত্রে জানা যায়, রবিবার রাতে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে দুর্ঘটনা ঘটে। রাত তখন প্রায় ১২টায় কাজ শেষে ট্রেন থেকে নেমে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। ঠিক সেই মুহূর্তে পশ্চিমমুখী একটি গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ।

নিহতের বাবা ইমাম হেলাল আহমেদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।