স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তৃতীয় দিনে রাজধানীতে সকাল থেকে বেড়েছে যান চলাচল। রাস্তায় বের হয়েছে কর্মজীবী, চাকুরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। ঢাকার বাইরে হাইওয়েতেও চলছে যানবাহন। এতে করে কোথাও কোথাও যানজট তৈরি হয়েছে। তবে সকাল থেকে পুলিশ না থাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আজ বুধবারContinue Reading

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কবে নাগাদ স্থগিত এ পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে, তা সম্পর্কেও কিছুই জানানো হয়নি। বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিবContinue Reading

শেখ পরিবারের কেউ কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন না: জয়

এই মুহূর্তে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তারContinue Reading

বোরকা পরে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি যুবলীগ নেতার

ফেনীর সোনাগাজীতে বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্নাখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, যুবলীগ নেতা মুশফিকুর রহিম মিশুContinue Reading

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সিদ্ধান্ত

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। পরে রাষ্ট্রপতিরContinue Reading

‘অসুস্থ লোকটাকে ঠিকই নির্যাতন করা হয়েছে’

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মাঠে নামায় গ্রেফতার হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব আজ মঙ্গলবার মুক্তি পেয়েছেন। জেলগেটে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রখ্যাত ইসলামি স্কলার ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। রিমান্ডে আসিফ মাহতাবকে নির্যাতন ও মুক্তির পর তার সঙ্গে দেখা হওয়া বিষয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন শায়খ আহমাদুল্লাহ। পোস্টেContinue Reading

দিল্লি পালানোর সময় পলক আটক

ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক,Continue Reading