Monday, April 20, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ইবাদতখানা থেকে দুই নারী গ্রেপ্তার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তারা আন্তঃজেলা মহিলা চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, দুপুরে মাজারের মহিলা ইবাদত খানার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের সুমন মিয়ার স্ত্রী পপি আক্তার (৩৫) ও শামীম মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, পপি এই আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার হেফাজত থেকে চুরিকৃত নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা (নং-৩৩/১৯/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।

Popular Articles