Friday, April 10, 2026
Home Blog Page 8

বাংলাদেশিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই!

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ২৮ বছর বয়সী বাংলাদেশি যুবক জোবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এফবিআই পরিচালক কাশ প্যাটেল শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, ২০২২ সাল থেকে পলাতক থাকা এই আসামীকে মালয়েশিয়া সরকারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। জোবাইদুলকে বর্তমানে আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা বিভিন্ন গুরুতর অপরাধের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, জোবাইদুল মালয়েশিয়ায় চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত অবস্থায় ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুকে ফাঁদে ফেলতেন। তিনি শিশুদের যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করার মাধ্যমে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র গড়ে তুলেছিলেন। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং একই বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তাকে শিশু পর্নোগ্রাফি রাখা ও তৈরির দায়ে অভিযুক্ত করে। গত ৪ মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া থেকে মার্কিন হেফাজতে স্থানান্তরিত করা হয়।

জোবাইদুল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত শিশুকে যৌন নিপীড়ন ও পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করার একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতেন।

২০২২ সাল থেকে আত্মগোপনে থাকা এই বাংলাদেশি যুবককে ধরতে এফবিআই ও মালয়েশীয় কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে সমন্বিত অভিযান চালিয়ে আসছিল।

৫ মার্চ জোবাইদুলকে আলাস্কার আদালতে হাজির করার কথা ছিল। মামলার গুরুত্ব বিবেচনায় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন বিচার বিভাগ।

মার্কিন বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, যদি আদালতে অপরাধ প্রমাণিত হয়, তবে জোবাইদুলের ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এফবিআই পরিচালক এই সফল অভিযানের জন্য মালয়েশিয়া সরকার ও যুক্তরাষ্ট্রের স্থানীয় তদন্তকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সিলেটে আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই এবার সাগরদিঘিরে পাড় এলাকায় প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাউজিং এস্টেটের মতো সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের ঘটনারও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। আর ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে দুটি ছিনতাইয়ের ঘটনায়ই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলি।

সাগরদিঘির পাড়ের ছিনতাইয়ের ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে পালসার মোটরসাইকেল করে আসা দুই যুবক ঘেরাও করে। যুবকদের হাতে ছিলো দেশিয় অস্ত্র। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করে তারা।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী ব্যাগ-মোবাইল- অলংকার দিতে রাজী হচ্ছেন না। ছিনতাইকারীদের সাথে টানাটানি করছেন। এসময় ছিনতাইকারীরা নারীর হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাতও করে। একপর্যায়ে মোবাইল ফোন, ব্যাগ ছিনিয়ে না নিলেও হাতঘড়ি নিয়ে দ্রুত বাইক সনিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল বেলা ঘটনা ঘটেছে। রাতে ফুটেজ দেখার পর ভোর রাত তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ও ওসি তদন্তকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়৷

তিনি বলেন, আমরা ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সাথে কথা বলার চেষ্টা করছি৷ ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরায় দেখা হচ্ছে- কখন কারা ঘটিয়েছে এমন ঘটনা।

দিন দুপুরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ কি না জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ।

এরআগে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজচন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চৎিকার করতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়।

৮ দিনের ব্যবধানে দুই দফা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী।

হাউজিং এস্টেটের ঘটনার ব্যাপারে সম্প্র্রতি মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। তবে তারা নগরের বাইরে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সিলেটে সরকারি কাজে চাঁদা দাবি: ছাত্রদল নেতা কারাগারে, বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতাকে কারগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

গ্রেপ্তার হওয়া রহমত মারুফ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, “বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নেওয়ার সময় উপজেলার হাটিরগ্রাম এলাকায় রহমত মারুফের বাড়ির সামনে ট্রাকগুলোর গতিরোধ করা হয়।

এ সময় রহমত মারুফের বাবা জামাল আহমদসহ আরও ১০ থেকে ১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় প্রকল্পের কাজ চালাতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন রহমত মারুফ।

ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় এবং ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতরা চিকিৎসা নেন।

এছাড়া প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ওসি বলেন, মামলার পর রহমত মারুফকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পর রহমত মারুফকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, “জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সাংবাদিকদের বলেন, “ছাত্রদল নেতা রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ভিড়, তেল কেনার হিড়িক

মধ্যপ্রাচ্যে যুদেধর কারণে জ্বালনেী তেলের দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় সিলেটের পেট্রোল পাম্পগুলোতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বৃহস্পতিবার রাত থেকে নগরের পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।

মধ্যপ্রাচ্যে অস্তিতিশীলতা ও বিশ্ববাজারে তেলের দামে উঠানামার কারণে দেশেও দাম বাড়বে এমন আশংকায় আগেভাগেই জ্বালানী তেল সংগ্রহ করে রাখতে প্রেট্রোল পাম্পে ভীড় করার কথা জানিয়েছেন একাধিক ক্রেতা। যদিও বিক্রেতারা জানিয়েছেন, চলতি মাসে দাম বাড়ার আশঙঙ্কা নেই।

বৃহস্পতিবার রাত ১০টায় নগরীর পাঠানটুলার একটি পেট্রল পাম্পে দেখা যায়, মোটর াইকেলের দীর্ঘ লাইন। লাইন ধরে জ্বালানী লে সংগ্রহ করছেন চালকরা। তারা একজন আরেকজনকে বলছেন “একটু বেশি করে তেল নেইন ভাই তেলের দাম বাড়ি যার।”

এই পাম্পের ম্যানাজার রুপক দাস বলেন, দাম বাড়ার কোন খবর আমাদের কাছে নেই। যেহেতু সরকার কদিন আগেই (১ মার্চ) দাম অপরিবর্তিত রেখে বিজ্ঞপ্তি দিয়েছে এবং আমরা ঐ দামেই জ্বালানি তেল বিক্রি করছি।

সরকারি তথ্যানুযায়ী, বাংলাদেশে বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ছে না, বরং আগের দামই অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে মার্চ মাসে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হবে । বিশ্ববাজারে দাম ওঠানামা করলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না ।

যেহেতু স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের আওতায় প্রতি মাসে দাম সমন্বয় করা হয় মার্চ মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি (BPC) জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই ।
যদিও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু আপাতত তা বাংলাদেশের অভ্যন্তরীণ দামে প্রভাব ফেলছে না, জ্বালানি তেলের দাম যেহেতু প্রতি মাসের শুরুতে পরিবর্তন করা হয় তাই আগামী মাসের আগে আর পরিবর্তন হওয়ার সুযোগ নেই ।

সিলেটে লন্ডনের ওয়ার্ক পারমিট নিয়ে প্রতারণা, দালালচক্র আটক

স্পাউজ ভিসায় লন্ডন পাঠানোর কথা বলে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছিলেন আব্দুল করিম। কিন্তু শেষ পর্যন্ত লন্ডন আর পাঠানো হয়নি। অবশেষে ভিকটিম মামলা দায়ের করলে আদালত ওয়ারেন্ট জারি করেন। অবশেষে তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাপুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল করিম নগরীর কোতোয়ালী মডের থানাধীন তালতলা এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।

পুলিশ এবং আদালত সূত্রে জানা যায়, স্পাউজ ভিসায় দু’জনকে লন্ডন পাঠানোর প্রতিশ্রুত দিয়ে কয়েক দাগে ৪৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছিলেন আব্দুল করিম। কিন্তু টাকা নেওয়ার পর নানা টারবাহানা করতে থাকেন তিনি।

একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে সম্মত হন এবং কয়েক দাগে প্রায় ৩০ লাখ টাকার মতো ফেরত দিয়েছিলেন। কিন্তু এরপর গত কয়েক মাস ধরে ভুক্তভোগীদের হয়রানি করতে থাকলে তারা অতিষ্ঠ হয়ে মামলা (নং সিআর-৮৬১/২০২৫) দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান শুরু করে।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মো. মাঈনুল জাকির। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।

সৌদির সড়কে ঝরল সিলেটি যুবকের প্রাণ

জীবিকার তাগিদে পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রুবেল আহমদ। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে শেষ যাত্রা-সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী তরুণ।

বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে।

জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

নিহত রুবেল পরিবারের একমাত্র ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

সিলেটে রিকশায় ঘুরছেন নাহিদ ও সারজিস

সিলেট সফরে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতা। দলীয় ইফতার পার্টিতে যোগ দিতে তারা বুধবার (৪ মার্চ) সিলেটে আসেন তারা।

সিলেটে আসার পর পরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দুজনই রিকশা নিয়ে বেরিয়ে পড়েন।

রিকশা নিয়ে তারা সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন বিজ্র, চাঁদনি ঘাটের সিঁড়িসহ ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

তাদের রিকশা নিয়ে ঘুরে বেড়ানোর ছবি সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন।

অপরদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী তার ফেসবুকে আজ বুধবার হযরত শাহজালাল (রহ.) মাজারে তারাবির নামাজ আদায় করবেন বলে লিখেছেন।

সিলেটে ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপের ভেতর থেকে এক অজ্ঞাতনামা নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাসার সীমানার বাইরে থেকে এই অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারী ওয়াল সংলগ্ন ঝোপঝাড়ে কঙ্কালটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কঙ্কালের পাশে লম্বা চুল পাওয়ায় প্রাথমিকভাবে এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা একটি পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি কোনো হত্যাকান্ড কি না বা কঙ্কালটি কতদিন আগের, তা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

বিয়ানীবাজারে ৪ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কার জব্দ, গ্রেফতার ১

বিয়ানীবাজারে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধন সামগ্রী ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক-নির্দেশনায় এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই হোসাইন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকার লালপুর ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে— ৭৮০ পিস পন্ডস ফেসওয়াশ, ১০৮ পিস পন্ডস ব্রাইট বিউটি, ৯০০ পিস গার্নিয়ার ক্রিম, ৭২ পিস ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এবং ১ হাজার ৩৮৬ পিস নেসলে কিটক্যাট চকলেট। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার ৩৬০ টাকা। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত ১০ লাখ টাকা মূল্যের প্রাইভেটকারটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাইঘাট উপজেলার মানিকপুর গ্রামের সমছুদ্দিনের ছেলে আব্দুল হালিমকে (৩৭) গ্রেফতার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগে আটককৃত ব্যক্তি এবং পলাতক অপর একজন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিভ্রাট দেখা গেছে।

এদিকে যুদ্ধপরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।