সিলেটে বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত

একসঙ্গে পৃথিবী ছেড়ে গেলেন মা ও ৯ মাসের শিশু মেয়ে। সিলেটে সাদাপাথর পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়ছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯Continue Reading

সিলেটে মূহুর্তেই ট্রেনের টিকিট গায়েব, তদন্তে পিবিআই

সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী রেলের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার পরপরই গায়েব হয়ে যায়। এবার এই বিষয়টি নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। সিলেটে ট্রেনের টিকিট সংকটের পেছনে কালোবাজারি ও মজুদদারির সুনির্দিষ্ট আলামত পেয়ে মামলা দায়েরের পর সেটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছেContinue Reading

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সিলেটের নাহিলের, আহত ৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে (Aubervilliers) এলাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাহিল। সে সিলেট বিভাগের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে বলে জানা গেছে।   এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেContinue Reading

কানাডা থেকে ফেরত আসলেন ৩৪০ বাংলাদেশি, তালিকায় আরও ১৩৬৮ জন

কানাডায় অবৈধভাবে অবস্থারত বিদেশি নাগরিকদের ফেরত পাঠাচ্ছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে ৩৪০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বহিষ্কারের এই প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি। কানাডীয় সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। হিসাবটি ৩১ আগস্ট পর্যন্ত। সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৬Continue Reading

সিলেটে মেয়রপুত্র গ্রেফতার

সিলেট মহানগরীর শাহ্পরাণ থানা এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহ্পরান থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার আসিফ বখ্ত রাদ (২৫) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকContinue Reading

যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এভিয়েশন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরও উপরে অবস্থান ওসমানীর। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) সাম্প্রতি এই নিরাপত্তা অডিট প্রকাশ বরে। এতে, দেখা যায়, দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় উন্নতি হয়েছে। তবে শীর্ষে অবস্থান ওসমানী বিমানবন্দরের। মূল্যায়নে হযরতContinue Reading

সিলেট-লন্ডন ফ্লাইটে দুই যাত্রীর তুমুল মা*রা*মা*রি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড়ন্ত অবস্থায় মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার পর মাঝ আকাশে এইContinue Reading