সব ধরণের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসার পর কঠোর অভিবাসনবিরোধী নীতি গ্রহণ করেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিরোধী কঠোর অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে।Continue Reading

বাবা চা বিক্রি করেন, ছাতকের রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ

সুনামগঞ্জের ছাতক উপজেলার মেরিন জামান রুহি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন রুহি। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরেরContinue Reading

বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে আগে থেকেই ‘অনুসরণ করছিল’ খুনিরা, হত্যা ‘পূর্বপরিকল্পিত’

সিলেটের শাহপরানে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে হত্যা পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। খুনিরা আগে থেকেই শাহাব উদ্দিনকে অনুসরণ করছিল বলে দাবি পুলিশের। তবে এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন মামলাও হয়নি। রোববার দিবাগত মধ্যরাতে সিলেটের শাহপরানে নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫)Continue Reading

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯, জানা গেল সিলেটের ২৪ জনের পরিচয়

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনই সিলেট বিভাগের বাসিন্দা। শনাক্ত হওয়া ২৭ জন সুস্থ হয়ে বর্তমানে মিশরের স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছেন। বাকি দুই বাংলাদেশি নাগরিক এখনো মারসাContinue Reading

সিলেটে ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নিহত

সিলেটে জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও এক কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগষ্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪)Continue Reading

গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ জগন্নাথপুরের ৩ যুবক

অবৈধপথে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসগামী নৌকায় খাবার ও পানির অভাবে ট্র্যাজেডিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিন যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকেরা হলেন- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আখল মিয়ার ছেলে জুয়েল আহমদ টিপু (২৫), গন্ধর্বপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাবিব উল্লাহ (২৮) এবং হিজলা গ্রামের ছালিকContinue Reading

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে সিলেটের এক যবক নিহত হয়েছেন। মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাছুম আহমদ এক কন্যাসন্তানেরContinue Reading