‘শ্রীলঙ্কান স্টাইলে’ গণভবন দখল, সংসদে ঢুকে উল্লাস জনতার

আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র-জনতা। গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন। যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন। ‘শ্রীলঙ্কান স্টাইলে’ গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরই জাতীয় সংসদ ভবনেওContinue Reading

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শেখ হাসিনা সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, “সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাContinue Reading

পথে পথে ছাত্র জনতার উল্লাস

শেখ হাসিনা দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকাসহ সারা দেশে উল্লাস করছেন সাধারণ মানুষ। পথে পথে ছাত্রজনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোটContinue Reading

শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন ‘রাফসান দ্য ছোটভাই’

শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’। শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়। সরেজমিন দেখা গেছে, রাফসান দ্য ছোটভাই তার নিজ গাড়িতে করে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বাধ্যContinue Reading

বৃষ্টিতে ভিজে মিছিলের মাঝে নামাজ আদায়

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের চৌড়ঙ্গী মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে পঞ্চগড় সদর হাসপাতালের সামনে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। এ সময়Continue Reading

বিটিভিতে গিয়ে তারকাদের কান্না, লজ্জার বললেন সাদিয়া আয়মান

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতিতে তারকাদের মাঝেও বিভেদ দেখা গেছে। একপক্ষ আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলছে, অপরপক্ষ সহিংসতায় ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। এরই মধ্যে গত ১ আগস্ট রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা। যেখানে নাট্যঙ্গন থেকে শুরু করে সিনেমাঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। ‘কোটা সংস্কারContinue Reading

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, একজন নিহত

হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক। মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। জানতেContinue Reading