Tuesday, April 7, 2026
Home Blog Page 40

১৯ দফা দাবিতে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের স্মারকলিপি

ক্যাম্পাসের চলমান সংকট সমাধান এবং জুলাই বিপ্লবের চেতনার আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস নিশ্চিতসহ ১১ দাবিতে বিয়ানীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্র শিবির কলেজ শাখা।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি তোফায়েল হাসান তোহা স্বাক্ষরিত এই স্মারকলিপিতে ১৯ দফা দাবি উল্লেখ করা হয়।

দাবিসমূহ হল:

১) ইসলামের ইতিহাস বিষয়ে ও বিজ্ঞান বিভাগের নুন্যতম একটি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

২) নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।

৩) কলেজে পৃথক বিজ্ঞান ভবন ও লাইব্রেরী ভবন নির্মানের যথাযথ উদ্যেগ গ্রহন করতে হবে।

৪) কলেজের অডিটোরিয়ামটি সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

৫) কলেজের ল্যাবরেটরি খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়াতে হবে এবং ল্যাবরেটরিগুলোকে সচল ও সমৃদ্ধশালী করতে হবে।

৬) কলেজ লাইব্রেরীর সংস্কার এবং সেখানে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করতে হবে।

৭) কম্পিউটার ল্যাব সচল করে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

৮) মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাযের স্থান আরো প্রশস্ত করতে হবে।

৯) জুলাই-২৪ এর ছাত্র-জনতার বিপ্লবকে স্মরণীয় রাখতে ছবি, সাহিত্য, ম্যাগাজিন প্রকাশ করে বছরে অন্তত একবার অনুষ্ঠানের আয়োজন করা।

১০) জুলাই-২৪ বিপ্লবে গণহত্যায় অংশগ্রহণকারী, উস্কানিদাতা, সহযোগিতা ও তাদের সাথে সম্পর্ক রক্ষাকারী ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

১১) ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলাকালীন সকল ধরনের রাজনৈতিক ও অ-রাজনৈতিক সভা-সমাবেশ এবং শোডাউন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১২) ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল রোধে নিরাপত্তাব্যবস্থাকে আরোও কঠোর এবং কার্যকর করতে হবে।

১৩) ক্যাম্পাসে র‍্যাগিং, শিক্ষার্থী নিপীড়ন ও জোর করে শিক্ষার্থীদের দলীয় মিছিল-মিটিং এবং শোডাউনে অংশগ্রহণ করতে যারা বাধ্য করবে তাদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।

১৪) কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি জরুরি হটলাইন নাম্বার চালু করতে হবে এবং তা সচল রাখতে হবে।

১৫) শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

১৬) কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও অংশগ্রহন বাড়াতে মানসম্মত ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।

১৭) কলেজের প্রতিটি ভবনে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।

১৮) ক্যাম্পাসে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সংস্কার অথবা প্রয়োজনে পুনঃনির্মানের ব্যবস্থা করতে হবে।

১৯) ক্যাম্পাসে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পর্যাপ্ত ওয়াশরুম নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি গ্রহণকালে কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সিলেটে সুরমা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই ব্যক্তি উপজেলার ফালজুর গ্রামের বাসিন্দা ধলাই মিয়া (৬৫)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিংগাবাড়ী ঘাটে সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন ধলাই মিয়া। এসময় নৌকাটি উল্টে গিয়ে পানিতে তলিয়ে যায় সাথে সাথে নৌকার মাঝি ধলাই মিয়াও পানিতে তলিয়ে যান। ধলাই মিয়া ওই নৌকার মাঝি ছিলেন বলে জানান স্থানীয়রা। ধলাই মিয়ার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সন্ধান শুরু করেছে। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তিনি নিখোঁজ হন।’

চারদিন পর কানাইঘাটের আবদুর রহমানের লা শ ফেরত দিল বিএসএফ

চারদিন অপেক্ষার পর সিলেটের কানাইঘাটের আবদুর রহমানের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার দিবাগত রাত ১টার দিকে ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বাংলাদেশ পুলিশ লাশটি গ্রহণ করে।

নিহতআবদুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট শুক্রবার দুপুরে ডোনা সীমান্তে ভারতের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুর রহমান। স্থানীয়দের অভিযোগ বিএসএফ’র গুলিতে আবদুর রহমানের মৃত্যু হয়েছে।

আবদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর লাশ হস্তান্তরের জন্য বিএসএফ’র কাছে বার্তা পাঠায় বিজিবি। কিন্তু ময়নাতদন্তের নামে লাশ হস্তান্তরে সময়ক্ষেপন করে বিএসএফ।

অবশেষে সোমবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের শূণ্যরেখায় কফিন বন্দি লাশ নিয়ে আসে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানাপুলিশ লাশ হস্তান্তর করে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, লাশ ফেরত দেওয়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে অপেক্ষায় ছিলেন। গভীর রাতে বিএসএফ ও মেঘালয় পুলিশ কফিনবন্দি লাশ নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জুলাইয়ে ছিলেন নিষ্ক্রিয়, ভাঙা মেট্রোরেলের ছবিও পোস্ট করেছিলেন সেই ফাহমিদা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট দাখিল করেছেন বামপন্থি তিন সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।

এই রিটকে ঘিরেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ফাহমিদা। তবে তার রাজনৈতিক অবস্থানের বদলে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এসেছে জুলাই অভ্যুত্থানকালে তার নীরবতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড।

২০২৪ সালের রক্তাক্ত জুলাই অভ্যুত্থানে যখন শত শত ছাত্র-জনতা নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছিলেন, সরকারের ঘোষিত “রাষ্ট্রীয় শোক” দিনকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী ছাত্রসমাজ যখন মুখ-চোখে লাল কাপড় বেঁধে বিপ্লবী প্রতীকী কর্মসূচি পালন করছিলেন, কোটি মানুষ যখন ফেসবুক প্রোফাইল লাল রঙে সাজিয়েছিল- সেই সময় আন্দোলনের কোনো পোস্ট বা সরাসরি অবস্থান দেখা যায়নি আলোচিত ফাহমিদাকে।

শুধু ৩০ জুলাই তিনি ভাঙা কাঁচের একটি ছবি শেয়ার করেছিলেন। অনেকেই সামাজিক মাধ্যমে অভিযোগ তোলেন, ছবিটি মিরপুর-১০ মেট্রো স্টেশনের ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার ছবি। সমালোচকদের বক্তব্য- ফাহমিদা যেন তখন রক্তাক্ত ছাত্র-জনতার পরিবর্তে রাষ্ট্রায়ত্ত মেট্রোরেলকে কেন্দ্র করে ‘মায়াকান্না’ করেছিলেন।

সমালোচনার মুখে সোমবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফাহমিদা এর ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, তার শেয়ার করা ছবিটি মেট্রোরেলের নয়; বরং ২০২৪ সালের মে মাসে চারুকলায় তোলা একটি শিল্প-ফটোগ্রাফ। তার ভাষায়, “ভাঙা কাঁচ দিয়ে আমি হৃদয়ভাঙা ও মৃত্যুর প্রতিবাদ বুঝাতে চেয়েছি। প্রোফাইল লাল না করা মানেই বিরোধিতা করা, এটা সোশ্যাল ফ্যাসিবাদ।”

ফাহমিদার সঙ্গে পরিচিত বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন—তিনি জুলাই আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিলেন না। শুধু তাই নয়, আন্দোলন নিয়ে কোনো সরাসরি বক্তব্যও দেননি। এমনকি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার দিনে যখন চারুকলায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার ভাঙচুর ও নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়, তখনও তিনি নীরব ছিলেন। বরং ফেসবুকে পোস্ট দেন—“চারুকলায় হবেনা মৌলবাদের ঠিকানা” এবং “চারুকলা সেরা।” এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করেছেন, তিনি বরং উল্লাস প্রকাশ করেছিলেন।

এদিকে ফাহমিদার এসব অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। আহনাফ তাহমীদ নামে একজন লিখেছেন, “গতবছর জুলাইয়ে আমরা যখন রাস্তায় মরছিলাম, তখন উনি ভাঙা কাঁচের ছবি পোস্ট করেছিলেন। এখন তিনি মুক্তিযুদ্ধের নামে লড়ছেন।”

অন্যদিকে মুনতাসির তামিম নামের একজন মন্তব্য করেছেন, “এই মেয়েটাই আজকে ফরহাদের বিরুদ্ধে রিট করছে। নিজে কট্টর লীগার কিন্তু ফরহাদ ভাইকে ট্যাগ দিচ্ছে।”

অন্যদিকে ফাহমিদা তার রিটের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, এস এম ফরহাদ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না, তবে তিনি ছাত্রলীগ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পদে ছিলেন, কিন্তু তার পদত্যাগের কোনো প্রমাণ নেই। সুতরাং তিনি এখনো সেই সংগঠনের প্রতিনিধি হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ফাহমিদা।

তিনি বলেন, “আমার সামনে যে তথ্য এসেছে সেটি নিয়েই আমি রিট করেছি। পুরো বাংলাদেশের বিরুদ্ধে রিট করা আমার একার পক্ষে সম্ভব নয়।”

সিলেটে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিলেট শহরতলীর খাদিম দাসপাড়া নোয়াগাঁও এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে আমেরিকা প্রবাসী কমর উদ্দিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে মুখোশ পরিহিত অবস্থায় ৫ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়িতে লুট শুরু করে। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে আমেরিকা প্রবাসী কমর উদ্দিন ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করেন ডাকাত দলের সদস্যরা।

এসময় ডাকাতরা আলমারিতে রাখা ২২ ভরি স্বর্ণালঙ্কার, একটি ব্যাগের মধ্যে থাকা নগর ৫৫ হাজার টাকা ও একটি বাংলাদেশী পার্সপোর্ট এবং একটি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা দ্রুত বাড়ি ত্যাগ করেন। এসময় তারা ৩ রাউন্ড ফাকা গুলি ছুড়েন। পরে শাহপরাণ (রহ.) থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমেরিকা প্রবাসী কমর উদ্দিনের ভাগনা খালেদ জানান, ‘সোমবার ভোররাতে মুখোশ পরিহিত ৫ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাড়িতে লুট শুরু করে। এ সময় তারা আমেরিকা প্রবাসী কমর উদ্দিনকে গুরুতর আহত করেন। এসময় ডাকাতরা আলমারিতে রাখা ২২ ভরি স্বর্ণালঙ্কার, একটি ব্যাগের মধ্যে থাকা নগর ৫৫ হাজার টাকা ও একটি বাংলাদেশী পার্সপোর্ট এবং একটি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার চেচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা দ্রুত বাড়ি ত্যাগ করার সময় তারা ৩ রাউন্ড ফাকা গুলি ছুড়েন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘দাসপাড়ার নোয়াগাঁও এলাকায় এক প্রবাসীর ডাকাতির ঘটনা শুনে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমানটা এখন বলা যাচ্ছে না। এই বিষয়ে এখনও কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। ভুক্তভোগীরা মামলা বা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা শুরু হবে।’

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনকালে বিএনপির দুই নেতা আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসানকে হাতেনাতে আটক করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার শাহীবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির এই দুই নেতা শ্রমিক দিয়ে প্রশাসনের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর বাধা দেওয়ার পরেও তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া বলেন, ‘আমরা যখন বৈধ কাগজ দেখতে চাই, তারা কিছুই দেখাতে পারেননি। শুধু বলছিলেন, লিজ নেওয়া হয়েছে। পরে ইউএনও এসে নিশ্চিত করেছেন, এই ছড়ার কোনো ইজারা নেই।’

অভিযুক্ত শামীম আহমেদ দাবি করেন, ‘আমি বালু ব্যবসার সঙ্গে যুক্ত নই। রাস্তা মেরামতের প্রয়োজনে অল্প কিছু বালু তোলা হয়েছিল মাত্র।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বিএনপি কখনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নেতাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সিলেটে হাঁস নিয়ে ঝগড়া: ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

সিলেটের কানাইঘাটে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আহত হয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

হামলার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বাদ জুম’আ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহাপুর গ্রামে।এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের ভাই ফরিদ আহমদ ও আব্দুর রহমান। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ আহমেদের ১০ টি হাঁস তার চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে গত মঙ্গলবার নামে। ক্ষেতের জমিতে কীটনাশক ছিটানো থাকার কারণে ৭টি হাঁস মারা যায়। এবিষয়ে ফরিদ আহমদ এলাকায় বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ইমরান আহমদ,তার মা লেছু বেগম ও বাবা রকিব আলী শুক্রবার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাইদুর রহমান, ফরিদ আহমদ ও আব্দুর রহমানকে ছুরি দা লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালান।তাদের হামলায় গুরুতর আহত হন তিন ভাই।

চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী সাইদুর রহমান শনিবার ভোর ৫ টার দিকে মারা যান। অপর ভাই ফরিদ আহমদ (২৫) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন এবং আব্দুর রাহমান (২৯) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব আলী (৬৫) সড়কের বাজার এলাকা থেকে ও তার ছেলে ঘটনার মূল হোতা ইমরান আহমদকে সিলেট শহর থেকে আটক করেছে।

এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টয়লেট ফি বাড়িয়ে বিপাকে ওসমানী বিমানবন্দর, ইজারাদারকে জরিমানা

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাবলিক টয়লেটের নিয়মবহির্ভূত ফি আদায়ের ঘটনায় একটি জরিমানা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৫ টাকা ফি’র পরিবর্তে ১০ টাকা করে ফি আদায় করার জন্য ইজারাদারদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।

তিনি জানান, বিমানবন্দরের পাবলিক টয়লেটে অতিরিক্ত ৫ টাকা আদায় করে ১০ টাকা প্রবেশ ফি লিখে দেওয়ালে ব্যানার টানানো ছিল, যা নিয়মবহির্ভূত। বিষয়টি যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়, এবং অভিযানের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আদালত তাৎক্ষণিকভাবে দেয়াল থেকে ১০ টাকা ফি সম্বলিত নোটিশটি পরিবর্তন করে ৫ টাকা ফি লিখে সাঁটানোর নির্দেশ দিয়েছেন। ‘নির্দিষ্ট ফি’এর অতিরিক্ত আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি তাদেরকে সতর্ক করেন। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে একই অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মো. হাফিজ আহমদ বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবার মান বৃদ্ধি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে।’

এসময় ভ্রাম্যমাণ আদালতের কাজ চলাকালীন উপস্থিত যাত্রী এবং দর্শনার্থীরা বিষয়টি জানালে তাঁরা বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, আগামী বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না

রাজধানীর সড়কজুড়ে প্রতিদিন বাড়ছে যানজট। এর ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি কেউ কেউ সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় জীবনও হারাচ্ছেন। নগরবাসীর বড় একটি অংশের ধারণা, ব্যাটারি চালিত অটোরিকশাই যানজটের মূল কারণ।

এই বিষয়টি নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন— “মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”

তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “রিকশা না চললে আমরা চলবো কীভাবে?” আরেকজন মন্তব্য করেছেন, “গরিবের পেটে লাথি কেন?”

আরও একজন দীর্ঘ মন্তব্যে বলেন, “ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে। অনেকেই বিভিন্ন কাজে যায়, তারা কীভাবে যাবে? রিকশা বন্ধ হলে যারা রিকশা চালায় তারা কি করে খাবে? নিজের আগের অবস্থার কথা ভাবুন, অন্যদের ভালোবাসতে শিখুন কাজে লাগবে। নিচু মন-মানসিকতা বাদ দেন।”

তবে সবাই যে বিরোধিতা করেছেন তা নয়। অনেকেই চমকের সঙ্গে একমত হয়ে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, “এটা ভালো উদ্যোগ।” আরেকজন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন, আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া।” আরও একজনের মন্তব্য— “সঠিক সিদ্ধান্ত, আমিও আর ট্যাক্স দেব না।”

৫ বছরের প্রেম, বিয়ে না করে পালিয়ে যাচ্ছিলো প্রেমিক, অবিশ্বাস্য কান্ড প্রেমিকার! (ভিডিও)

রাজধানীর ঢাকায় একটি নাটকীয় ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কের পর এক নারী তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু প্রেমিক তাকে এড়িয়ে যাচ্ছিলেন এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন।

নারীটি তার প্রেমিককে ঢাকার বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন এবং অবশেষে বঙ্গভবন এলাকায় তাকে দেখতে পান। তিনি রিকশা থেকে নেমে তার পিছু নেন, যা সিনেমার দৃশ্যের মতো ছিল এবং পথচারীদের নজর কাড়ে। তাকে বলতে শোনা যায়, “আমাদের পাঁচ বছরের সম্পর্ক, সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাচ্ছে।”

এই ধাওয়া করার ঘটনাটি শেষ পর্যন্ত প্রেমিককে ধরা এবং এর ভিডিও অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে, কেউ কেউ নারীর সংকল্প ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এটিকে অতিরিক্ত নাটকীয় বলে মনে করছেন।