Wednesday, April 8, 2026
Home Blog Page 43

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আ ট ক ৪ নারী-পুরুষ

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ বাড়ছেই। প্রায় প্রতিদিনই অভিযান হচ্ছে। আটক হচ্ছে জড়িত নারী ও পুরুষ।

রবিবার (১৭ আগস্ট) এমন অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বাধন থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন এমডি এহসান আহমেদ আসিফ (২৬), মো. আলী (৩২, হোটেল স্টাফ), নয়ন তারা ওরফে তানিয়া (২০) ও রুনা বেগম (২৫)। তাদর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের ওসমানীতে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

অবশেষে সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। সেই সঙ্গে দেশের আরও ৪টি অঞ্চল এ সুবিধা পাবে।

শনিবার পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, রবিবার ১৭ আগস্ট এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

জানা যায়, দেশে অগ্নি দুর্ঘটনা বাড়ছে। এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানীর ঘটনাও ঘটছে। এ অবস্থায় দেশের ৫টি মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের প্রকল্প গ্রহন করা হয় অনেক আগে। তবে মহামারি করোনার কারণে প্রকল্পটি অনুমোদনের আগেই শেষ হয়ে যায় দাতা সৌদি উন্নয়ন তহবিলের সঙ্গে ঋণ চুক্তির মেয়াদ।

এই প্রকল্পটি আবার নতুন করে নকশা পরিবর্তনের মাধ্যমে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় বাড়ছে ৩৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে সাড়ে ৬ বছর।

সিলেট বিভাগের এক কোটি মানুষের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসার স্থান হচ্ছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সব মিলিয়ে ১২০০ শয্যা থাকলেও এই হাসপাতালে গড়ে প্রতিদিন তিন হাজার রোগী ভর্তি থাকেন। এর সঙ্গে অগ্নি দুর্ঘটনায় মারাত্মক আহত বা পোড়ে যাওয়া রোগীর চাপও থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাব থেকে জানা যায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ হাজার ৪১৮ জন পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন। বছরে গড়ে ১ হাজার ৩০০ পোড়া রোগীর জন্য সিলেটে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট জরুরী হয়ে পড়ে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবন তৈরি হবে। সেই ভবনে থাকবে পোড়া রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ, এইচডিইউ এবং ডেডিকেটেড অপারেশন থিয়েটারসহ সব সুযোগ-সুবিধা মিলে একটি বিশেষায়িত ইউনিট।

সিলেট থেকে পরিবারের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে নৌকার জানালা দিয়ে পড়ে শিশু মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পাটলাই নদীতে পড়ে গিয়ে এক শিশু পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে শিশুটি পানিতে পরে নিখোঁজ হয় পরবর্তীতে বিকাল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশু সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র ছেলে মাসুম (৫)।

জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট লালন তরী থেকে পানিতে পড়ে মাসুম নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযান চালায়। এবং দীর্ঘ পাঁচ ঘন্টার উদ্ধার অভিযানের পর পাটলাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ২০ জনের একটি টিম নিয়ে হাউসবোট লালন তরী ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে মাসুম নামের এক শিশুর মৃত্যু হয়।’

সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের দুই আরোহীর

আগামী সপ্তাহে নাজমুলের স্ত্রীর সন্তান জন্ম দেয়ার তারিখ ছিলো। ছিলো ছোট ভাইয়ের বিয়েও কয়েকদিন পর। কিন্তু এমন খুশির মুহুর্তে সব কিছু বদলে গেলো। বাস চাপায় বন্ধুসহ প্রাণ গেলো তার।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম (৩২) ও উমরপুর বাজার এলাকার বাসিন্দা ও তার বন্ধু আরশ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলেযোগে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতলে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম। হাসপাতালে যাওয়া পথে মারা যান আরশ আলী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাসটি জব্দ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুলের স্ত্রী সন্তান সম্ভবা। ডাক্তার আগামী সপ্তাহে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ দিয়েছে। তাছাড়া আগামী সপ্তাহে আবার তার ছোট ভাইয়ের বিয়ে। এমন এক আনন্দের মুহুর্তে তাকে হারিয়ে হতবিহ্ববল পুরো পরিবার। শোকের সাগরে ভাসছে তার স্ত্রী। পুরো ইশবপুরে নেমে এসেছে শোকের ছায়া।

চাকরির আশায় বিদেশ গিয়ে ‘না খেয়ে’ মারা গেলেন যুবক

সৌদি আরবে চাকরি না পেয়ে অভাব-অনটনে মারা গেছেন গ্রামের প্রাণবন্ত যুবক সাফিউল ইসলাম (২৫)।

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাফিউল গত বছরের ১ মে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ এবং স্থানীয়ভাবে আরও ১ লাখ টাকা সুদে নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি জমান। কিন্তু সেখানে বৈধ কাগজপত্রের অভাবে চাকরি না পেয়ে ১৫ মাস মসজিদ ও রাস্তায় খাবার ভিক্ষা করে মানবেতর জীবন কাটান। অসুস্থ হয়ে গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মৃত্যুবরণ করেন তিনি।

সাফিউলের বাবা-মা মোছা. মহিলা বেগম ও মো. জলিল শেখ ছেলের মরদেহ দেশে আনার ব্যয় বহন করতে পারছেন না। পরিবারের সচ্ছলতার জন্য বিদেশে পাঠানো ছেলেকে হারিয়ে তারা দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

স্থানীয়রা জানান, একই গ্রামের প্রবাস ফেরত ‘মিস্টার’ নামে পরিচিত এক দালালের মাধ্যমে সাফিউল ও রনি নামের আরেক যুবক একসঙ্গে সৌদি যান। রনিও বর্তমানে একই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর থেকে ওই দালাল পলাতক।

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক জানিয়েছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফিউলের মরদেহ দেশে আনার সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে এবং দালালের মাধ্যমে বিদেশগমনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সাফিউলের অকাল মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ হয়ে আছে।

সিলেটে আবাসিক হোটেলে অ নৈ তি ক কাজ, যুবক-যুবতি গ্রে ফ তা র

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক যুবতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ জানায়, বুধাবর দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার কদমতলীর আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে ওই যুবক যুবতিকে গ্রেফতার করা হয।

আটককৃতরা হলেন সুমন্ত পাল (৩০) ও রাজিয়া বেগম (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর মামলা (নং ১৫১/ ১৪/০৮/২৫) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি

সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই ছাত্রাবাস ছেড়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে হল ছাড়েন তিনি। তিনি ৭ম ব্লকের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রাবাসের ৭ম ব্লকের তত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি জানান, স্নাতকোত্তর সম্পন্ন করায় স্বাভাবিকভাবেই ছাত্রাবাসের সিট ছেড়ে দিতে হয়। এজন্য সেও সিট ছেড়েছে।

‎ফেসবুক পোস্টে সৌরভ লেখেন, ‘প্রিয় ভাইয়েরা, আমি এমসি কলেজ ছাত্রাবাস থেকে চলে আসলাম। ছাত্রাবাসে কাটানো মুহুর্তগুলো লিখতে হাত কাঁপছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভার অনুভব করছি। এমসি কলেজ ছাত্রাবাস ছিল আমার দ্বিতীয় পরিবার, গড়ে উঠার আশ্রয়স্থল। আপনারা আমাকে দিয়েছেন অগাধ সমর্থন, অকৃত্রিম সহযোগীতা। এই বিদায়ের মুহুর্তে আমি রেখে যাচ্ছি কিছু স্বপ্ন, বিশ্বাস আর একটি সংস্কৃতি ভাঙার দৃঢ় প্রয়াস।’

‎এদিকে ছাত্রত্ব শেষ হওয়ায় নিজ উদ্যোগে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ‎নেতাকর্মীরা জানান, সৌরভ এমসি কলেজ ছাত্রাবাসের সপ্তম ব্লকের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি এই হলের ছাত্রাধিনায়কের দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্নাতকোত্তর উত্তীর্ণ হাওয়ায় ছাত্রশিবির সভাপতি সৌরভের ছাত্রত্ব শেষ হয়েছে। তাই তিনি হল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন সিদ্ধান্ত এমসি কলেজের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করেন তারা।

‎নেতাকর্মীরা আরও জানান, ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়ার এই মনোভাব ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী নতুন ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।

‎এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সৌরভের হল ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এমসি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান। ‎মুহুর্তেই ছড়িয়ে পড়ে পোস্টটি। এরপর থেকেই দলীয় ও সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় সরব হয়ে ওঠে ফেসবুক।

‎অলিদ হাসান ফেসবুক পোস্টে লেখেন, ‘শিক্ষাজীবন শেষ হলেও হোস্টেলের সিট দখল করে থাকা এমসি কলেজ ছাত্রাবাসে দীর্ঘদিনের একটি সংস্কৃতি ছিল। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত, অছাত্র, এমনকি কথিত ছাত্রনেতারা শিক্ষক সমাজকে জিম্মি করে বছরের পর বছর সিট দখল করে রেখেছিল। সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সৌরভ ভাই হোস্টেল ছেড়েছেন। ছাত্র রাজনীতিতে এমন পদক্ষেপ সকল সংগঠনের থাকা উচিত।’

‎এ বিষয়ে সভাপতি ইসমাইল খান সৌরভ বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হলেই হল ছাড়তে হয়। সম্প্রতি আমি স্নাতকোত্তোর উত্তীর্ণ হওয়ায় আমার ছাত্রত্ব শেষ হয়েছে। তাই ছাত্রাবাসের সিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমরা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছি তারা সিট ছেড়ে দিলে নতুন শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরী হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা হবে।’

সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছু’রিকা’ঘা’তে খু’ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমেদ নামের ঐ শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে এক নিকট আত্মীয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখেনে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতন্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে।

এদিকে জালালাবাদ থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

সিলেট-৬ আসন: বিএনপিতে প্রার্থী জট, জামায়াতে নতুন মুখ

গ্যাস সম্পদে সমৃদ্ধ আর প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন। কুশিয়ারা তীরবর্তী এই অঞ্চল থেকে বিজয়ী হয়ে অতীতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। এবার রাজনীতি ও নির্বাচনী মাঠ থেকে ‘আউট’ আওয়ামী লীগ। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও নড়বড়ে।

ফলে আগামী নির্বাচনে বিএনপির মুল প্রতিদ্বন্দ্বি একসময়ের জোটসঙ্গী জামায়াত। ইতোমধ্যে আসনটিতে জামায়াত নতুন মুখ হিসেবে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের একক প্রার্থীর বিপরীতে মাঠে রয়েছেন বিএনপির ৯ জন। এছাড়া ইসলামী বিভিন্ন দলও আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

কুশিয়ারা তীরবর্তী আসনটিতে আওয়ামীলীগ ৬ বার, আর ২ বার করে বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার বিজয়ী হওয়া ড. সৈয়দ মকবুল হোসেন পরবর্তীতে বিএনপিতে যোগ দেন। দলীয় কার্যক্রম স্থগিত হওয়ায় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত। ফলে যেখানে বিএনপি নির্ভার থাকার কথা সেখানে প্রার্থী আধিক্যতায় বহুধাবিভক্ত নেতাকর্মীরা।

সিলেট-৬ আসনে বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৯ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। রাতের ভোটখ্যাত ওই নির্বাচনে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এক লাখের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হতে না পারলেও তিনি এলাকা ছাড়েননি। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় তৎপরতা আরও বাড়িয়েছেন। জুলাই গণঅভ্যূত্থানে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের শহীদ পরিবারগুরোর পাশে দাঁড়িয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়াও আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য থেকে ফিরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা অহিদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন।

এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন জেলা বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া ও জাসাসের আহ্বায়ক হেলাল খান।

এদিকে, আসনটিতে অতীতে জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা হাবিবুর রহমান নির্বাচন করলেও এবার প্রার্থী বদল হয়েছে। নতুন মুখ হিসেবে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনকে। আর হাবিবুর রহমানকে প্রার্থী করা হয়েছে সিলেট-১ আসনে। প্রার্থী ঘোষনার পর থেকে সেলিম উদ্দিন এলাকায় যাতায়াত বাড়িয়েছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় তিনি দলীয় কর্মকান্ডের পাশাপাশি সাধারণ মানুষের সাথেও মতবিনিময় করছেন। দলীয় কর্মকান্ড ও ব্যক্তি ইমেজে স্বল্প সময়ে তিনি এলাকায় নিজের অবস্থান শক্ত করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়াও আসনটিতে ইসলামী ঐক্যজোটের মাওলানা রফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আজমল হোসেন নিজ নিজ দলের প্রার্থী হিসেবে কাজ করছেন।

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল থেকে ৬ তরুণ-তরুণী আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চয়ন দেব (২২), ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), সুমাইয়া বেগম (২০), মাহিয়া সুলতানা মেহেদী (১৮)।

জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা ১ টার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘গ্র্যাণ্ড মাফী’তে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশী করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন তরুণ ও ৩ জন তরণীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সোমবার সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৩২১, তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’