সিলেটে বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ উঠেছে। তবে ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারেContinue Reading

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ

সিলেট নগরীতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে আরও দুইটি শর্ত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে তিনটি শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধContinue Reading

বড়লেখায় ডাব চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মৌলভীবাজারের বড়লেখায় ডাব চুরির অভিযোগ তুলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদকসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত নয়টায় দক্ষিণভাগ বাজার সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জুতাপেটার শিকার দুজন হলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেকContinue Reading

সিলেট সীমান্তে ২ নারীকে ভারতে পাচারকালে গ্রেফতার ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত পিলার ১২৭১/৭-এস এলাকা থেকে ভারতে পাচারকালে এক মানবপাচারকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত পিলার ১২৭১/৭-এস এলাকা থেকে ভারতে পাচারকালে এক মানবপাচারকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা। শুক্রবার (২০ মার্চ) ৪৮ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেContinue Reading

গরুর মাংসের দাম নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ)স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান তাকে বহিষ্কার করেন। একইContinue Reading

শেষ সময়ে সিলেটের ঈদ বাজারে জনস্রোত

প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের ঈদের কেনাকাটা অনেকাংশে রেমিট্যান্সে নির্ভর। তাই ঈদ বাজার জমে ওঠে দেরিতে। কিন্তু এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যেন আঁচ করা গেছে ঈদ বাজারে। কেবল নগরেই নয়, পুরো সিলেটজুড়ে উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। শেষ বেলায় বাজার জমে উঠলেও ঝড়-বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কেনাকাটায়। গত ২/৩ দিনের বৃষ্টিতেContinue Reading

বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামেরContinue Reading