কুলাউড়ায় টানা ৪০ দিন নামাজ আদায়কারী ৬০ শিশু-কিশোরকে পুরস্কার

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে কাদিপুর ইউনিয়নের মনসুর ইসলামীক সোসাইটি। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুইজনকে বাইসাইকেল, তিনজনকে টেবিল ফ্যান ও বাকিদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। সোসাইটির পরিচালক সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানেContinue Reading

সিলেটে নামলো ঢাকার ফ্লাইট : শাহজালাল বিমানবন্দরে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল। ফলে সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার বিকেল ৩টা ৩১ মিনিটে বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেটের আকাশেContinue Reading

সিলেটে এবার যাদের বিরুদ্ধে অ্যাকশনে নামছে পুলিশ

আবার রাজপথে নামছে পুলিশ, শুরু হচ্ছে অ্যাকশন। এবার সিলেটের রাজপথ দখলমুক্ত করতে আটঘাট বেঁধে নামছে তারা। রবিবার থেকেই শুরু হচ্ছে এই অ্যাকশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম সিলেটভিউকে এসব তথ্য জানান। সিলেটের রাজপথ ও ফুটপাত দখল একটা পুরানো সমস্যা। এ নিয়ে জলঘোলাContinue Reading

সিলেটে আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণী আটক

সিলেট নগরীর শিবগঞ্জ একটি আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ ‘গ্র্যান্ড সাওদা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার,Continue Reading

সিলেটে ১২ বছর ধরে চলছে ১১ কিলোমিটার সড়কের কাজ!

সড়কটির দৈর্ঘ্য মাত্র ১১ কিলোমিটার। ওসমানী বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে কুমারগাঁও পর্যন্ত চারলেন হবে সড়কটি। সিলেটের যোগাযোগ ও অর্থনীতিতে ছোট দৈর্ঘ্যরে সড়কটির গুরুত্ব অনেক বেশি। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে কমবে সিলেট নগরের যানজট। ইতিবাচক প্রভাব পড়বে পর্যটনে। সিলেট নগরের যানজট এড়িয়ে বিভাগের বাকি ৩ জেলার যাত্রীরা সহজে পৌঁছে যাবেনContinue Reading

সিলেটে অনলাইনে বিক্রির পরও কীভাবে ট্রেনের টিকিটের কালোবাজারি হয়, তদন্তের আশ্বাস ডিসির

সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই অভিযান চালান। এ সময় অনলাইনে টিকিট বিক্রির ব্যাপারে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে ডিসি সারওয়ার আলম বলেন, অনলাইনে দুই মিনিটের মধ্যে টিকিট শেষ এটা তো কোনো সিস্টেমই হতে পারে না।Continue Reading

সিলেটে মাদ্রাসাছাত্র জিসান নিখোঁজ

সিলেটের জালালাবাদ থানার অন্তগর্ত অনন্তপুর গ্রামের শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র হাফিজ জিসান আহমদ নিখোঁজ হয়েছেন। জানা গেছে, ১৪ বছর বয়সী জিসান গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় সে পাঞ্জাবি-পায়জামা ও টুপিContinue Reading