Tuesday, May 5, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে অজ্ঞাত পরিচয় কন্যা শিশুর অভিভাবকদের খুঁজছে পুলিশ

সিলেটের জালালাবাদ থানার দুসকী এলাকা থেকে অজ্ঞাতনামা এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১২টার দিকে ( সোমবার দিবাগত) তাকে উদ্ধার করে জালালাবাদ থানাপুলিশ।

শিশুটির বয়স আনুমানিক ২ বছর। তার গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। শিশুটি তার নাম বলতে পারছেনা।

তাকে তার পরিবারের হাতে তুলে দিতে চায় পুলিশ। কিন্তু তাদের সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। তাই তার সবার সহযোগীতা চেয়েছে।

কেউ তাকে চিনতে পারলে জালালাবাদ থানার ডিউটি অফিসারের ০১৩২০০৬৭৫৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Popular Articles