Friday, April 10, 2026
Home Blog Page 10

সিলেট নগরীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

সিলেট নগরীর বালুচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কিশোর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১টায় বালুচর সড়কের মাদানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মাজহারুল ইসলাম রানা (১৫)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের বন্ধু মো. লিজান (১৪)।

নিহত মাজহারুল ইসলাম নগরের উপশহর সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। গুরুতর আহত মো. লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নগরের বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম রানা মারা যান। গুরুতর আহত মো. লিজানকে একটি সিএনজি অটোরিকশা যোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

নিহত রানার বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, আমার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর খবর পেয়ে হাসপাতালে এসেছি।

এর সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই কিশোর মোটরসাইকেল আরোহী ছিল। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বির ক্লোজড

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা ও উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্লোজড করা হয়েছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে কিছু দায়িত্বে অবহেলার কারণে উনাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে দিনদুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এনিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেন ওসি মোবাশ্বির।

এর আগে অন্তর্বর্তীকালিন সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার নিয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় বিএনপির কয়েক নেতাকর্মীর সাথে ওসি মোবাশ্বিরের দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে জেলা প্রশাসক ও এসএমপি কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করা হয়। সেই ক্ষোভ থেকেই ওসি মোবাশ্বিরকে ক্লোজড করা হতে পারে বলে প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে।

সিলেটে ট্রাপ চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট-ম্যানচেস্টার বিমানে ফ্লাইট বাতিল হবে না: আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না, হজ্জ যাত্রিদের যাতায়াতের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। আগামীতে এই সমস্যা সমাধানের জন্য আমরা কথা বলে যাচ্ছি। ইনশাহআল্লাহ এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

মন্ত্রী বলেন, সিলেটে বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আপনারা দোয়া করবেন মানুষের আশা-প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি।

এর পূর্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন।

সিলেটে দিনদুপুরে ছিনতাই, ফুটেজ ভাইরাল, তবু অধরা ছিনতাইকারীরা

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রকাশ্যে দিনদুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় নগরজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মবশ্বির বুধবার বিকেলে বলেন, এই আসামিদের ধরতে একটি টিম গঠন করা হয়েছে। এই টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় বুধবার বিকের পর্যন্ত কোন মামলা হয়নি। আর মিডিয়ার সাথে কথা লেতে রাজী হননি ছিনতা্ইয়ের শিকার হওয়া নারী।

প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনাকে রহস্যজনক বলছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ওই এলাকার সাবেক কাউন্সিলর রোউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, ব্যাংকের সামনে ছিনতাইকারীদের একটি চক্র থাকে। কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে বের হলে, বিশেষত কোন নারী বের হলে ছিনতাইকারীরা খবর পেয়ে যায়। এই ছিনতাইয়ের সাথে একটি চক্র জড়িত।

তিনি বলেন, আমি ঘটনার সাথেসাথেই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ কমিশনারের কাছে প্রেরণ করেছি। আশা করছি তারা দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তারে সক্ষম হবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনাইয়ের একটি সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজচন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চৎিকার করতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়।

সিলেটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে কঠোর পুলিশ

সিলেটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে কঠোর নির্দেশনা জারি করেছে মহানগর পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম- স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিক্রেতারা অবশ্যই মোটরসাইকেল বিক্রির আগে ক্রেতার ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন কি না তা যাচাই করবেন। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই বিক্রির জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে সাইকেলটি ক্রেতার কাছে হস্তান্তর করতে পারবেন।

এই নির্দেশনা অমান্য করলে ক্রেতা-বিক্রেতা উপভয়ের বিরুদ্ধেই কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

সিলেট শহরের যানজট নিরসনে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডগুলো সরিয়ে নিয়ে যাওয়া হবে

সিলেটবাসীর জন্য আরেক সুসংবাদ দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এই সংবাদও যানজটমুক্ত নগরীর সংক্রান্ত। ব্যস্ততম বন্দরবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বন্দরবাজারের লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের সামনে এমন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে যোগ দেওয়ার পরপরই যানজট মুক্ত নগরীর উপর জোর দিয়েছিলেন। পুলিশ প্রশাসন ও সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে বসে মতবিনিময় করে তিনি সিলেটের রাজপথ থেকে ব্যাটারিচালিত রিকশা প্রত্যাহার করেন। নগরীর ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেন। তবে তার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন লালদিঘীরপাড় হকার্স মার্কেটে। সেখানকার সুযোগ-সুবিধা বাড়িয়ে হকারদের সেখানে নিয়ে যান। পাশাপাশি ক্রেতাদেরও লালদিঘীরপাড়ে যেতে ব্যাপক প্রচারণা চালায় প্রশাসন। এতে কিছুটা স্বস্তি নামে নাগরিক জীবনে।

তবে এখন আরও বড় সুসংবাদ দিয়েছেন সারওয়ার আলম। জানিয়েছেন, নগরীর বন্দরবাজার এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলোকে সরিয়ে লালদিঘীরপাড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এটা এখনো কেবলই পরিকল্পনা, বাস্তবায়নের পথে সমস্যাগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হবে।

সিলেট নগরীর অন্যতম প্রাণকেন্দ্র বলতে গেলে এই বন্দরবাজারই। অথচ এখানে পা ফেরার জায়গাও পাওয়া যায়না। আর যেদিকে তাকানো যায়, কেবলই অটোরিকশা স্ট্যান্ড। এ অবস্থায় এই স্ট্যান্ডগুলোকে লালদিঘীরপাড়ে নিয়ে যেতে পারলে দুটি কাজ হবে বলে মনে করছেন সচেতন মহল।

প্রথমত বন্দরবাজার তখন অনেকটাই যানজট মুক্ত হওয়ার পাশাপাশি ঝামেলা মুক্তও হবে। আবার লালদিঘীরপাড়েও ক্রেতা সমাগম বাড়বে।

কাজটি খুব একটা কঠিন হবেনা। সেজন্য চালক এবং প্রশাসন, উভয়পক্ষকে আন্তারিক হতে হবে বলে মনে করছেন সচেতন মহল।

প্রতিটি স্ট্যান্ডের জন্য মাত্র দুটি করে গাড়ি স্ট্যান্ডবাই রাখা এবং একটি ছাড়ার সাথে সাথে অপর একটিকে নিয়ে আসতে পারলেই সেটা ভালোভাবেই সম্ভব।

তবে সেজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবহন মালিক শ্রমিকদের আন্তরিকতা- কথায় কথায় জানালেন জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান।

সিলেটে ট্রেনের টিকিট কবে মিলবে জানা গেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ সারাদেশে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এবার ঈদে ৫ জোড়া-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটে ভারতীয় পণ্যসহ দুই নারী আটক

সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৪২ হাজার ৬০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে দাসপাড়া এলাকার মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্টে একটি মিনিবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাবেরী মেহেদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোরের বেনাপোল এলাকার আখি বেগম (৩০) এবং একইজেলার অভয়নগর উপজেলার নাসিমা বেগমকে (৪৫) আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকে নারীর টাকা ছিনতাই

সিলেট নগরীতে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা মোটরসাইকল যোগে এসে ওই নারীকে বহনকারী অটোরিকশা আটকে তার ব্যাগ ছিনিয়ে দেয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনাইয়ের একটি সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজচন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চৎিকার করতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। তবে ওই নারীর নাম জানা সম্ভব হয়নি।

ওই এলাকার সাব্কে সিটি কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ছিনআইয়ের ঘটনা শোনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমি পুলিশকে দিয়েছি। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে পুুলিশ কমিশনারের সাথেও কথা বলেছি। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি।

তিনি বলেন, ঘটনা শুনে মনে হয়েছে এই ছিনতাইয়ের ওই নারীর পরিচিত কেউ বা ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে। কারণ সিলেটে মানুষজন প্রতিদিনই টাকা নিয়ে ব্যাংকে যাওয়া আসা করে। এরকম ছিনতাইয়ের ঘটনা সাধারণত ঘটে না। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ছিনতাইয়ের ঘটনায় আমরা একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।