Tuesday, April 7, 2026
Home Blog Page 38

বিয়ানীবাজারে সাতার প্রশিক্ষনে নেমে ডুবে প্রাণ গেল ৭ম শ্রেনীর ছাত্রের

সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে পানিতে তলিয়ে গেলো বিয়ানীবাজারের এক ক্ষুদে শিক্ষার্থী। পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাজেদ আহমদ।

বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিত পাড়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে একটি পুকুরে মাজেদসহ অন্যান্যরা সাঁতারকাটা প্রতিযোগিতা করেন। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে পানির নিচে একপর্যায়ে সে তলিয়ে যায়।

সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।

তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। তাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অবিভাবকদের মাঝে শোকের মাতম চলছে।

সিলেটে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

তেল ও গ্যাস সমৃদ্ধ সিলেট বিভাগ। বিভাগের চারটি জেলায় রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদের ভান্ডার। এবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি পুরনো কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রশিদপুরে বন্ধ থাকা গ্যাসকূপটি থেকে দৈনিক পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা মিলেছে। আগামী ১০ বছর কূপটি থেকে পাওয়া যাবে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস। যার মূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। এ কূপটি রিফ্রেশ করতে খরচ পড়বে ৭৩ কোটি টাকা- বলছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম (মেইনটেনেন্স) মো. শহিদুল্লাহ। তিনি বলেন, কূপটি চালু হলে দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাবাদ হিসেবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতাও নেই।

জানা গেছে, হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের বন্ধ থাকা পুরোনো ৩ নম্বর কূপ রিফ্রেশ করার পর প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এ কূপ দিয়ে আগেও গ্যাস সরবরাহ করেছিল তারা। পরে সেটি বন্ধ হয়ে পড়ে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ওই কূপটিতে ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে বাপেক্স।

আগামী দশ বছর কূপটি থেকে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন ব‍্যয় ধরা হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম (আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার ৬৫ টাকা) ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি গ্যাসের উপজাত কনডেনসেট পাওয়া যাবে বলে জানা গেছে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর-৩ এর পাশাপাশি রশিদপুর-১১ ও ১৩ নম্বর কূপ খননের প্রকল্প চলমান। সফলভাবে শেষ করা গেলে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড।

১৯৯৪ সাল থেকে ৩ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। গেলো বছরে কূপটি বন্ধ হয়ে যায়। এ কূপে অনুসন্ধানের পরে গ্যাসের একটি বড় লেয়ার পাওয়ায় বন্ধ হয়ে যাওয়া কূপটিতে নতুন করে কাজ শুরু হয়।

সৌজন্যে : জাগোনিউজ

সাশ্রয়ী ফ্লাইটের সুখবর দিলো বাংলাদেশ বিমান : কারা পাবেন এ সুবিধা?

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত ও ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে দীর্ঘদিনের অভিযোগ ও ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন প্রবাসীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানের কুয়েত অফিসে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।

তিনি জানান, চট্টগ্রাম প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে এখন মাত্র তিন ঘণ্টার কানেকশনে কুয়েত থেকে সহজেই চট্টগ্রামে যাওয়া যাবে। যাত্রীসংখ্যা বাড়লে কুয়েত–চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে। এছাড়া, বাজার পরিস্থিতি বিবেচনায় টিকিটমূল্য সহনীয় পর্যায়ে নামানো হয়েছে, যা বর্তমানে অন্য এয়ারলাইন্সের তুলনায় কম।

প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন “গাল্ফ ক্লাস” সুবিধা। এতে যাত্রীরা সর্বনিম্ন ভাড়ায় ২০ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন।

প্রবাসীদের অন্যতম ভোগান্তি ব্যাগেজ সমস্যা সমাধানে বিমান এনেছে বিশেষ প্যাকেজ। এখন থেকে যাত্রীরা ৫ কেজি ১৫ কুয়েতি দিনার, ১০ কেজি ২০ কুয়েতি দিনার এবং ২৩ কেজি ৩৩ কুয়েতি দিনার খরচে অতিরিক্ত ব্যাগেজ নিতে পারবেন।

বয়স্ক, নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ যাত্রী, হুইলচেয়ার ব্যবহারকারী ও বিজনেস ক্লাস যাত্রীদের জন্য চালু হবে আলাদা কাউন্টার, যাতে তারা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চেক-ইন করতে পারেন।

অনেক সময় একমুখী টিকিটের মূল্য দ্বিগুণ হয়ে যায়। এ বিষয়ে ফরহাদ বলেন, প্রবাসীদের জন্য ডাবল ট্রিপ টিকিট কেনাই সবচেয়ে সাশ্রয়ী, প্রয়োজনে তারিখ পরিবর্তন করা গেলেও নতুন টিকিট কেনার চেয়ে এটি লাভজনক।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, টিকিট অবশ্যই অনুমোদিত ও লাইসেন্সধারী এজেন্সি থেকে কিনতে হবে। রিফান্ড ইস্যুতেও গ্রাহকের লিখিত আবেদন গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ ও প্রচার সম্পাদক মহসিন পারভেজ উপস্থিত ছিলেন।

সিলেট ওসমানী হাসপাতালে অভিযানে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স আছে ছয়টি। কিন্তু রোগীরা চাইলে কখনোই এসব অ্যাম্বুলেন্সের সেবা পান না। অথচ গত মাসে একটিতে জ্বালানি খরচ ধরা হয়েছে প্রায় ৩৭ হাজার টাকা। আর আয় ধরা হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। বাকী ১৮ হাজার টাকা লোকসান হিসেবে রা হয়েছে রেজিস্ট্রার খাতায়।

তবে ৩৭ হাজার টাকা জ্বালানি খরচ ধরা হলেও কোন কোন রোগীকে পরিবহনের জন্য এই খরচ হয়েছে, এবং রোগীদের নিয়ে কোথায় যাওয়া হয়েছে তার উল্লেখ নেই। রোগীরা ভাড়া বাবদ যে টাকা দিয়েছেন তার কোন রসিদও নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

বুধবার এ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানকালে এমন গুরুতর অনিয়মের সন্ধান পায়। দুদক কর্মকর্তাদের ধারণা, এভাবে প্রতিটি অ্যাম্বুলেন্সই ভাড়া না দিয়েই প্রতি মাসে জ্বালানি খরচ বাবদ ১৮ হাজার টাকা করে সরকারী কোষাগার থেকে লুট করা হচ্ছে।

সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী হাসপাতাল। এই হাসপাতালে সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। আছে অনিয়মের অভিযোগও। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার এ হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।

দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার বেশ কিছু অভিযোগের সত্যতা পায় দুদক।

অভিযান শেষে দুদক সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েল মজুমদার বলেন, বেশকিছু অভিযোগ পেয়ে আমরা আজকে অভিযানে এসেছিলাম। অভিযানে অনেক অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ ব্যাপারে আরও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, হাসপাতালে অপরিস্কার-অপিরচ্ছন্নতা ব্যাপক আকার ধারণ করেছে। হাসপাতালের রোগীদের ওয়ার্ডের টয়লেটের অবস্থা খুবই বাজে। এখানে রোগীর স্বজনরাও অসুস্থ হয়ে যাবে।

তিনি আরও জানান, হাসপাতালে পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে আউটসোর্সিংয়ে ২৬২ কর্মী কাজ করেন। কিন্তু এসব কর্মীদের দিনের পর দিন বেতন দেওয়া হয় না। গত তিনমাস ধরেও তাদের বেতন দেওয়া হচ্ছে না। এই কর্মীদের কয়েক মাসের বেতন আটকে মোটা অংকের ঘুষ নিয়ে পরে দেওয়া হয়। এর সাথে হাসপাতালেরই একটি সিন্ডিকেট জড়িত।

বেতন না পেয়ে আউটসোর্সিঙয়ের কর্মীরা মানবেতর জীবন যাবন করে। ফলে তারা রোগীর স্বজনদের কাছ থেকে নানা সেবার নামে টাকা আদায় করে বলেও জানান তিনি।

হাসপাতালে রোগীদের খাবার বিতরণেও অনিয়ম করা হয় জানিয়ে এই দুদক কর্মকর্তা বলেন, রোগীদের জন্য বরাদ্ধকৃত খাবারের চাইতে কম খাবার দেওয়া হয়। কয়েকজন রোগীর সাথে আলাপকালে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া রোগীদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে ওষুধ ক্রয় করা হলেও রোগীরা পায় না। কিন্তু প্রতিমাসেই বেসরকারি ওষুধ ক্রয় করে। সরকারী ওষুধ বিতরণেও অনিয়ম করা হয়। বেসরকারি ওষুধ রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করার কিছুটা সত্যতা পেয়েছি।

জুয়েল মজুমদার বলেন, কিছু গুরুতর অভিযোগের সত্যতা মিলেছে। আমরা এ ব্যাপারে আরও তদন্ত করছি।

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা স্মার্টফোন ‘আইফোন এয়ার’ উন্মোচন করেছে। নতুন এই মডেলটি সম্পূর্ণ টাইটানিয়াম কাঠামোতে তৈরি, আর এর সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

এই আইফোন এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা আবিদুর বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। নিজেকে একজন “সমস্যা সমাধানকারী” হিসেবে পরিচয় দিয়ে তিনি এমন পণ্য তৈরি করতে আগ্রহী, যা মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠবে। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

তার সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত হলেও লিংকডইন প্রোফাইল থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আগে তিনি কিছুদিন লন্ডনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানের সঙ্গে টানা কাজ করে যাচ্ছেন।

আইফোন এয়ার এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম মডেল। ডিভাইসটির নকশায় ক্যামেরা প্ল্যাটফর্ম, চিপসেট ও সিস্টেম মডিউল এমনভাবে সমন্বয় করা হয়েছে যাতে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা বড় আকারের আইফোন মডেলের সমতুল্য পারফরম্যান্স দিতে সক্ষম।

নতুন আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এই সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা সিস্টেম, সর্বশেষ অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে।

খুব শিগগিরই নতুন মডেলগুলোর জন্য প্রি-অর্ডার গ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুই বোন, একসাথে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো— পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঈদ উপলক্ষে পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় এক শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী এগিয়ে এসে পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

তাদের দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশগুলো হাসপাতাল প্রাঙ্গণে রাখা ছিল।

হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন শিশুর নিথর দেহ একসাথে শুয়ে আছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে শত শত মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।

কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে : জেলা প্রশাসক

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজটি শুধুই হাটাহাটির জন্য উন্মুক্ত রাখা হবে। হকার ও মোটরসাইকেল যাতে ব্রিজে উঠতে না পারে এ জন্য বিজ্রের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে। কিনব্রিজে আর হকার বসতে দেওয়া হবে না। যারা এখন মোটরসাইকেল নিয়ে বিজ্রে চলাচল করেন সেটিও বন্ধ করে দেওয়া হবে। আগামী শনিবার থেকেই কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমনটি বলেন।

১৯৩৩ সালে নির্মিত হয় ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্যের ও ১৮ ফুট প্রস্থের কিনব্রিজ। এটি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৯৩৬ সালে। ভারতের আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামেই কিনব্রিজ হিসেবে নামকরণ করা হয়। লোহার দিয়ে লাল ধনুকের মতো বাঁকানো এই সেতুটি পর্যটকদের কাছেও আকর্ষনীয়। এরআগে ২০১৯ সালে ঐতিহ্যের এই সেতুটিকে সংরক্ষণ করতে এই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ওই বছরের ৩১ আগস্ট মধ্য রাতে কিনব্রিজের উভয় প্রবেশপথে লোহার বেষ্টনী লাগিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর সামনে ‘ঝুঁকিপূর্ণ’ লিখা সাইনবোর্ড টানানো হয়। শুধুমাত্র পথচারীরা সেতুটি ব্যবহার করার সুযোগ পান। তবে কিনব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর সেতুন দক্ষিণ পাড়ের বাসিন্দারা বিক্ষোব্ধ হয়ে ওঠেন। তাদের যাতায়াত সুবিধার জন্য এ সেতু দিয়ে যান চলাচল অব্যাহত রাখার দাবি জানান। কিছুদিন পর কিনব্রিজের উভয় প্রবেশপথে লাগানো লোহার বেষ্টনী ভেঙে রিকশা চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে প্রায় পুরো বেষ্টনীই গায়েব হয়ে যায়।

আলী আমজদের ঘড়িঘরে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ এমন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের যে কটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে আলী আমজদের ঘড়ি অন্যতম। এই ঘড়িঘরে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। এনিয়ে আপত্তি উঠায় ঘড়িঘর থেকে স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশে অন্য কোথাও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পাকিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদনীঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পাকিং করে রাখা হয়। ফলে এইখানে যা ঘুরতে আসেন তারা দুর্ভোগে পড়েন। এখন থেকে এখানে আর ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না। আগামী শনিবার থেকেই এই এলাকাকে পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে বলে জানান তিনি।

নগরীর সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে হকারদের পুণবার্সনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিলো। একটি জায়গাও নির্ধারণ করা আছে। এটি আবার কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবো। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।’

বড়লেখায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজ সোমবার ভোরে কয়েকজন চোর হানা দেয়। এসময় তারা গ্যারেজে থাকা ৩টি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল।

বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ খান চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তাদের আটক করে বিক্ষুব্ধ লোকজন তাদের মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়েছে। এ কারণে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজি অটোরিকশা চুরির সময় দুজনকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে গরু চরাতে গিয়ে ইউএনওর গাড়ি চাপায় নিহত, চালক আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ মিয়া বলেন, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’

মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূএ : নয়া দিগন্ত

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী ও পুরুষ আটক

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহপরাণ থানার শিবগঞ্জ এলাকায় অবস্থিত আবাসিক হোটেল গ্র্যান্ড সাউদা-এর তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মাজিদুর রহমান (৪০) ও জেসমিন আক্তার (২০)।

বিষয়টি নিশ্চিত করে এসএমপি-র অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।