সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।Continue Reading

সিলেটের ওসমানী হাসপাতালের নারী ওয়ার্ডে আগুন

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুতই তা নিয়ন্ত্রণ করা হয়। কোনো অঘটন ঘটেনি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় সর্টসার্কিট থেকেContinue Reading

সিলেটের নীলনদের চোরাবালীতে প্রাণ গেল শাবি শিক্ষার্থীর

সিলেটর জৈন্তাপুরের নীলনদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ারের চোরাবালিতে আটকা পড়ে ১ পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর নীল জলরাশির সাহেবমারা ড্রয়ার নামক স্থানের চোরাবালিতে তলিয়ে যান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংContinue Reading

সিলেটে ভোটের দিন উপরে উড়বে ড্রোন, নিচে প্রশিক্ষিত কুকুর

নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততোই মাঠে বাড়ছে উত্তাপ। দেশের বিভিন্ন স্থানে ঘটছে সংঘাত-সংঘর্ষের ঘটনা। সিলেটে এখনো এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও গেল কয়েক দিন ধরে পুলিশ, র‌্যাব ও বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বাহিনীর অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও ধরা পড়েনি অস্ত্রের মালিকরা। ফলেContinue Reading

হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করব : সিলেটে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি দল গণভোটে না এর পক্ষে অবস্থান নিয়েছে। না মানে হচ্ছে ভারতের দালালি করা, না মানে হচ্ছে দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনা করা। ওই দলের নাম উল্লেখ না করেই সাদিক কায়েম বলেন,Continue Reading

সিলেটে হঠাৎ সাজোয়া যান-ডগ স্কোয়াড নিয়ে রাস্তায় বিজিবি

সড়কের পাশে লাইন ধরে দাঁড় করানো রয়েছে সাজোয় যান। যানগুলোর সামনে দাঁড়িয়ে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা। তার পাশেই ডগ স্কোয়াডের কুকুরদের নিয়ে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন বিজিবি সদস্য। হাতে অস্ত্রশস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন আরও কয়েকজন। সাইরেন বাজিয়ে ছুটে চলছে বিজিবির গাড়ি। সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি যানবাহনকেContinue Reading

সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে প্রায় দেড় কিলোমিটার সড়ক হেঁটে প্রবাসীরা ‘মার্চ ফর বিমান’ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে মজুমদারি এলাকার বিমান অফিসের সামনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টার দিকে ‘ইউকে এনআরবিContinue Reading