Tuesday, April 7, 2026
Home Blog Page 27

সিলেটে ব্যবসায়ীদের আজ থেকে মানতে হবে যে কঠোর নির্দেশনা

সিলেট নগরীতে ব্যবসায়ীদের জন্য কার্যকর হলো কঠোর সময়সূচি। আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাত সাড়ে ৯টার পর আর কোনো মার্কেট, শপিংমল বা দোকানপাট খোলা রাখা যাবে না। কেবল হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। নগরীর ক্রমবর্ধমান যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে দোকান বন্ধের এই সময়সূচি নির্ধারিত হয়। সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়-হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া নগরীর সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবশ্যই রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করতে হবে।

একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে বাজার ও শপিংমলগুলোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা পরবর্তীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে সেগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পুনরায় পার্কিং সুবিধা হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা সিলেটভিউকে বলেন, ‘সিলেট মহানগরীতে পূর্ব নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের লক্ষ্যে এসএমপির পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন। প্রথম ২-৩ দিন সিলেট মহানগরীর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সতর্ক করা হবে। এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘সিলেট মহানগরীকে সুন্দর, নগরীর যানজট নিরসন ও নিরাপত্তা বিবেচনা করে প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ রাত সাড়ে নয়টা থেকে নতুন সময়সূচী কার্যকর করা হবে।’

এর আগে সিলেট সিটি করপোরেশনও একই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। তবে এবার পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের কারণে ব্যবসায়ীরা নির্দেশনা মানতে প্রস্তুত বলে জানা গেছে।

এই সিদ্ধান্তে রাতের কার্যক্রমে শৃঙ্খলা ফিরবে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন। তবে ব্যবসায়ীরা বলছেন, রাতের বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও নগরীর স্বার্থে তারা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।

সিলেট বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাষ্টমস। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশী পণ্য জব্দ করা হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোঃ মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোঃ আবু তৌহিদকে আটক করে তল্লাশী চালিয়ে বিদেশী ব্র্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।

অপরদিকে আবু তৌহিদকে তল্লাশী করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশী চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে ১ লক্ষ ১১ হাজার ৮ শ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়।

জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।

সিলেটে পুলিশের বাধার মুখে পণ্ড বাম জোটের মিছিল

সিলেটের চৌহাট্টায় পুলিশের বাধার মুখে পড়েছে বাম জোটের বিক্ষোভ মিছিল। এসময় তারা পুলিশের ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে জরুরি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাম জোট। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। তবে মিছিল শুরুর পরপরই পুলিশ চৌহাট্টা এলাকায় তাদের আটকে দেয়। পরে বাম জোটের নেতাকর্মীরা পুলিশের দেওয়া ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় সমাবেশে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মাশরুক জলিল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সমন্বয়ক মনিষা ওয়াহিদসহ বিভিন্ন বাম দল ও সংগঠনের নেতারা।

এসময় বক্তারা বলেন, দেশের ওপর সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের নগ্ন থাবা চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু তার বদলে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে-যা সরকারের এখতিয়ার বহির্ভূত। নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে বিদেশি অপারেটরের কাছে বন্দর পরিচালনার ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ বাতিল করার দাবি জানান।

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি: ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ৩, লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় গাড়ি থামিয়ে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ( ২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এরআগে সোমবার রাত ৩ টার লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও একটি সাদা প্রাইভেট কার হতে ৬/৭ জন সশস্ত্র ডাকাত দল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর চালক ও হেলপারকে মারধর করে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা গাড়ির হেলপারদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ দক্ষিণ সুরমার পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাকেল আহমদ (৩৩) কে তার শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাকেলের তথ্য মোতাবেক ওই রাতেই পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) এবং সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদ (৩৭) গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল হাসান জানান, গ্রেপ্তারকৃত তিনজনেই উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনাটি স্বীকার করে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে আসামিদের দেওয়া তথ্য মতে, আটক রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারি ভেতরে কচুর ঝোপের ভিতরে লুকানো ৩টি সাদা প্লাস্টিকের বস্তা ও ২টি কালো পলিথিনের বস্তা এবং ২টি খাকি রঙের কার্টুনে থাকা ডাকতির মালামাল উদ্ধার করা হয়।

তিনি জানান, আসামিরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিরদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় সোমবারই মোগলাবাজার থানার মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিয়ানীবাজার পৌর এলাকা থেকে বিপুল গাঁজা ও ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা, গাঁজা, নগদ টাকাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আব্দুর রহমান মনু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ধৃত মনু পৌরশহরের ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর সাকিনস্থ মনুর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ৩০ হাজার টাকা ও গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমানের নির্দেশনা এবং তদারকিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী, এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল হামিদ সঙ্গিয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

সিলেটের মার্কেট-শপিং মল মালিকদের পুলিশের আল্টিমেটাম

সিলেট মহানগরীর যানজটের অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা। এবার এ ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে প্রশাসন। এই ডিসেম্বরের মধ্যেই মার্কেট এবং শপিং মলগুলোকে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

সিলেট মহানগরবাসীর প্রধান সমস্যার নাম যানজট। যখন তখন যেকোনো সড়কে থমকে দাড়াতে হয় যানবাহন নিয়ে। সেটি রিকশা হউক বা সিএনজিচালিত অটোরিকশা হউক। প্রাইভেট কার হউক কিংবা নগর পরিবহনের বাস হউক। যানজটে অতিষ্ঠ নগরবাসী একটু স্বস্তির অপেক্ষায় দিনের পর দিন বছরের পর বছর। কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা।

এর আগে একাধিকবার রাজপথ থেকে হকার্সদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ব্যাটাচিালিত রিকশাও। কিন্তু কাংখিত ফলাফল পাওয়া যায়নি।

অবশ্য তা না পাওয়ারও কারণ আছে। নগরীতে কিন্তু পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। বিভিন্ন মার্কেট বিপণী বিতান বা শপিং মলগুলোতে পার্কিং ব্যবস্থা না থাকায় যানবাহনগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তা দখল করে। ঘন্টার পর ঘন্টা রাস্তার অর্ধেকজুড়ে চলে তাদের রাজত্ব।

দেখা গেছে, হকারদের উচ্ছেদ করার পর রাস্তায় যে জায়গাটুকু ফাঁকা বেরিয়েছে, সেগুলোও চলে যাচ্ছে এসব যানবহানের দখলে।

প্রশাসন একদিকে অভিযান করছে অন্যদিকে আবারও সেই রাস্তা দখল হচ্ছে অন্য কোনো যানবাহন। বিশেষ করে সিলেট মহানগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহ্ট্টাা, আম্বরখানা, লামাবাজার, সুবিদবাজার, রিকাবীবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড় ইত্যাদি এলাকার অধিকাংশ মার্কেট বিপণী বিতান ও শপিং মলের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থাই নেই।

এসব এলাকার আবার অনেকেই স্থাপনা তৈরির সময় তাদের পরিকল্পনায় পার্কিং স্পেস রেখেছিলেন। কিন্তু পরে তা আর বাস্তবায়ন করেন নি।

যারা এমন কাজ করেছেন, তাদের আল্টিমেটাম ািদয়েছে সিলেট মহানগর পুলিশ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই তাকেরকে পার্কিং স্পেস উন্মুক্ত করতে হবে। পরিকল্পনায় রাখা পার্কিং স্পেসে দোকান কোটা বা অন্য যেকোনো স্থাপনা তৈরি করে থাকলে দ্রæত তা সরিয়ে ফেলতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তা করতে হবে।

তবে অন্যতায় কি অ্যাকশন নিতে পারে প্রশাসন- তা জানালেও বুঝাই যাচ্ছে, পরবর্তী ব্যবস্থা আরও কঠোর হতে যাচ্ছে।

রবিবার সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় নগরীর বাজার কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে। এই সভায় সভাতেই গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে বলে সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।

সোমবার বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।

মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়- সোমবারের সভায় সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাত সাড়ে ৯ পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকে থেকে কার্যকর হবে।

এছাড়া যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিং এর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।

ফেসবুকে প্রেমের সূত্রে সিলেটের রিসোর্টে দুই কিশোরী, এরপর পুলিশের জিম্মায়

সিরাজগঞ্জের এক কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার এক স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী দু’জনই নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে মিলিত হয়। পরবর্তীতে তারা ঢাকায় কিছু সময় অবস্থান করে সিলেটের কোম্পানীগঞ্জে পৌঁছায় এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করে।

পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়। বিষয়টি তারা পুলিশকে জানালে শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলথপুর এলাকার কলেজপড়ুয়া কিশোরী ও খুলনার ডুমুরিয়া উপজেলার খৈয়া বাজার এলাকার স্কুলপড়ুয়া কিশোরীর মধ্যে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিয়ের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে ঢাকায় মিলিত হয় এবং পরে সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরবর্তীতে বাসা ভাড়া নেয়ার জন্য থানাবাজার এলাকায় গেলে স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র খুন: জাহিদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের বিরোধে স্কুল ছাত্র শাহ মাহমুদ হাসান তপু (১৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে নিহত তপুর মা সুফিয়া বেগম বাদী হয়ে মহানগেরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হাসানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম শনিবার বলেন, মামলায় নাম উল্লেখ করা তিনজনকে আগেই আটক করেছে পুলিশ। তারা হলো- মো. জাহিদ হাসান, মো. অনিক মিয়া ও মো. জুনেদ আহমদ।

তিনি বলেন, এই তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে। বাকী আসামিদরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাহ মাহমুদ হাসান তপুকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ছুরিকাঘাত করা হয়। শুক্রবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তপু এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে ও খাসদবির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ৪ ভাই, ২ বোনের মধ্যে সবার ছোট তপু।

জানা যায়, অপু ও জাহিদ পরষ্পরের বন্ধু। এলাকায় কিশোর গ্যাংয়ের সাথে জড়িত ছিলো তারা। কিশোর গ্যাং নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার মধ্যরাতে তপুকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে জাহিদসহ কয়েকজন।

কিশোর গ্যাং নিয়ে দ্বন্দ্বের কারণে তপুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সাইফুল ইসলামও। তিনি বলেন, তপু ও জাহিদ দুজন বন্ধ। দুজনই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। কিশোর গ্যাংসের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে এই হত্যাকান্ড।

ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তপু ও জাহিদসহ দুপক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদকে তপু মারধর করে। পরে তপুকে ছুরিকাঘাত করে জাহিদ।

শুক্রবার সন্ধ্যায় জানাযা শেষে তপুর দাফন সম্পন্ন হয়।

ঘটনার বর্ণনা দিয়ে তপুর এক বন্ধু জানায়, রাতে ঘটনার সময় তপুরা ছিলো তিনজন আর জাহিদরা ছিলো ১৫/২০জন। তবু তারা তপুকে মারতে পারতো না। কিন্তু ধস্তাধস্তির একপর্যায়ে তপু পড়ে যায়। এসময় তার পেটে ছুরিকাঘাত করে জাহিদ।

অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

সিলেট-ঢাকা রুটে বিমান ভঅড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে।

শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলঅ হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী—

সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:
২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।

সর্বোচ্চ ভাড়া:
৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।

প্রসঙ্গত, সিলেট-ঢাকা রুটে বিমেনের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছছ্ভোড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে সিলেটে। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।