Tuesday, April 21, 2026
Home Blog Page 79

‘লি’ভ টু’গেদার’ জেরে আইনি নোটিশ পেলেন অভিনেত্রী স্বাগতা

প্রকাশ্যে লিভ টুগেদার করার কথা বলে তোপের মুখে পড়েছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টু’গেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’

এমন একটি বক্তব্যের জেরে এবার স্বাগতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার (২৮ ডিসেম্বর) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির এক ব্যক্তি। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান তিনি।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, একজন মুসলিম হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি। একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

নোটিশে আরও বলা হয়, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন। যা বিগত ১ (এক) বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন।
‘লিভ টুগেদার’ জেরে আইনি নোটিশ পেলেন অভিনেত্রী স্বাগতা
যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ রূপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন।

যার কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে। আপনার উক্ত রূপ বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন।

নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মোয়াক্কেলকে অবহিত করবেন, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তি সবার সামনে মলত্যাগ করছে। আর সেই ব্যক্তি মোবাইলে কি-জানি দেখছে। আর অন্যরা যার যার মতো হাটতেছে। কেউবা আবার তার দিকে তাকিয়ে হাটতেছে। এ ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, যে ব্যক্তিটি প্রকাশ্যে মলত্যাগ করছে সে একজন ভারতীয়। আর স্থানটি হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রো স্টেশন। তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানটি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সেই ব্যক্তি উলঙ্গ হয়ে প্রকাশ্যে মলত্যাগ করেই যাচ্ছে। আর সেই ব্যক্তি মোবাইলে কি-জানি দেখছে। আর সাধারণ নাগরিকরা যার যার মতো হেটে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি ও ভারতের তুমুল সমালোচনা সৃষ্টি হয়।

নেটিজেনরা বলছেন, কোনো সভ্য দেশের নাগরিক এভাবে প্রকাশ্যে মলত্যাগ করতে পারে না। এতেই প্রমাণ হয় ভারত একটি অসভ্য ও বেয়াদব জাতি। তাদের দ্বারা মানুষ ও জাতির কল্যাণ সম্ভব নয়। যে দেশের নাগরিক গরুর গোবর ও প্রস্রাব খায় তারা কিভাবে ভালো মানুষ হবে। ভারতের নাগরিকরা গরুর গোবর ও প্রস্রাব খায় বিধায় তাদের হিতায়িত জ্ঞান থাকে না। ফলে তারা অসভ্যর মতো আচরণ করে। বিশ্বের মধ্য সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে। মুসলিমদের তারা অন্যায়ভাবে অনেক নির্যাতন করে।

নেটিজেনরা আরও বলেন, ভারত আবার বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলায়। যে দেশের নাগরিকরা অসভ্য ও বেয়াদব তারা কিভাবে অন্যেদের শিক্ষা দেবে। ভারতের নিজেই তো শিক্ষা নেই। শিক্ষা যদি থাকতো তাহলে সবার সামনে কোনো মানুষ এভাবে প্রকাশ্যে মলত্যাগ করতে পারতো না। ভারতের কাজই হলো অন্য দেশে সমস্যা লাগানো। তারা অন্যদের নিয়ে না ভেবে আগে নিজেরা ভদ্র হওয়ার শিক্ষা নিক।

নেটিজেনরা বলেন, তারা সামান্য কোনো কিছুতেই বাংলাদেশের বিরুদ্ধে উসকানি দেই। সন্ত্রাসী দেশ ভারতের নিজেদেরই তো চরিত্র ঠিক নেই। তারা কিভাবে বাংলাদেশ নিয়ে কথা বলে। এখন আর আগের মতো ভারতের সেবাদাসী হাসিনা নেই যে- তাদের কথা মতো বাংলাদশে। এই দেশে তাদের দাদোগিরি শেষ। কাজেই বিনা কারণে কোনো উসকানি বা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে এ দেশের মানুষ দাঁতভাঙা জবাব দেবে।

এক ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি: ভারতের নাগা সাধুর

নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। বিএনপি নেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এমন হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা।

নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেবেন তারা। নাগা সাধু দত্তগিরি বলেন, সরকার-প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না।

মেলায় আগত নাগা সাধু তারপারি বলেন, বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তো সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কি করবে?

অপহরণ কাণ্ডে নিউইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি

নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় বিডি ফ্রিশ সুপার মার্কেটের মালিক আবু চৌধুরী (৩৫) এবং তার স্ত্রী ইফফাত লুবনার (২৪) বিরুদ্ধে বাঙালি প্রবাসীদের মুক্তিপণের জন্য অপহরণ এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৮ ডিসেম্বর এফবিআই তদন্ত শেষে এই দম্পতিকে গ্রেপ্তারের পর ব্রুকলিন ফেডারেল কোর্টে সোপর্দ করেছে।

ব্রুকলিন ফেডারেল কোর্টের কৌঁসুলিরা জানান, একটি ঘটনা অনুযায়ী আবু চৌধুরীর গাড়িতে হাত-পা বেঁধে বেশ কদিন আটকে রাখার সময় এক প্রবাসী যুবককে বেধড়ক মারপিট করা হয়। অবিলম্বে মুক্তিপণের অর্থ প্রদান এবং পুত্রের জন্য বিমানের টিকিট পাঠানোর দাবিতে বাংলাদেশে তার বাবাকে ফোন করানো হয়।

ওই যুবক ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে এসে জ্যামাইকার লুবনার সহায়তা চেয়েছিলেন। লুবনা নিজ অ্যাপার্টমেন্টে তাকে থাকার ব্যবস্থা করেন। একটি চাকরি সংগ্রহ করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এ সময় যুবকটির পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র নিজের কব্জায় নিয়ে নেন। এমনকি বাংলাদেশ থেকে যত ডলার এনেছিলেন সেগুলোও লুবনা নিজের কাছে রাখার জন্য নিয়ে নেন। অ্যাসাইলামের আবেদনের সব ব্যবস্থা করার কথাও বলেছিলেন লুবনা। এফবিআই এ চক্রের নাম দিয়েছে ‘বাঙালি ছিনতাই চক্র’।

২০২৩ সালের ১৩ মে পর্যন্ত আটক ছিলেন উল্লিখিত ওই যুবক। পরে মুক্তি দেওয়া হলেও তার পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র রেখে দেওয়া হয়। হুমকি দেওয়া হয়েছিল, এই ঘটনা কাউকে বললে খুন করা হবে।

আদালতের তথ্য অনুযায়ী, ১৩ মে এই যুবককে নানা শর্তে ছেড়ে দেওয়ার পর একই বছরের জুলাই মাসে আরেক বাঙালি যুবক এবং এ বছরের জানুয়ারিতে মুক্তিপণ দাবিতে আরেক বাঙালিকে অপহরণ করেছিল এ চক্র। সেসব মামলা বিচারাধীন রয়েছে।

এদিকে সর্বশেষ মামলায় আবু চৌধুরী আড়াই লাখ ডলার এবং লুবনা জামিন লাভ করেছেন লাখ ডলার বন্ডে। তাদের আরেক সহযোগী শাহ শহিদুল চৌধুরী গত বুধবার দেড় লাখ ডলার বন্ডে জামিন লাভ করেছেন।

এই চক্রের অন্য সদস্যরাও জামিনে আছেন। তারা হলেন সৈয়দ রুবেল আহমেদ (৪৩), শাহেদ আলম (২৯), আঞ্জু খান (২৮) এবং সুলতানা রাজিয়া (৩৮)। সবার বাড়ি সিলেট ও বৃহত্তর ঢাকায় বলে জানা গেছে।

সিলেটের ঐতিহ্যবাহী ‘ছিকর’ যাচ্ছে ইউরোপে

সিলেটের ঐতিহ্যবাহী খাবার ‘ছিকর’ একদিকে স্থানীয় সংস্কৃতির অংশ, অন্যদিকে প্রবাসী সিলেটিদের নস্টালজিয়ার প্রতীক। মাটি দিয়ে তৈরি বিস্কুটের মতো দেখতে এই খাবারটি দেশে-বিদেশে সমান জনপ্রিয়। সিলেটের চাঁদনীঘাটসহ কিছু নির্দিষ্ট স্থানে ছিকর বিক্রি হয়।

সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে বদরুল আলম চাঁদনীঘাটে এসেছেন ছিকর কিনতে। তার চাচি যুক্তরাজ্যে থাকেন এবং তাকে বিশেষ এই খাবার পাঠাতে বলেছেন।

বদরুল বলেন, ‘আমার চাচি অনেক দিন ধরে ছিকর পাঠাতে বলছেন। তাই বিয়ানীবাজার থেকে এখানে এলাম। এক কেজি কিনেছি, আত্মীয়ের মাধ্যমে লন্ডনে পাঠাব।’

কেন ছিকর খাওয়া হয়, এ নিয়ে স্থানীয়দের নানা মত। অনেকে মনে করেন, এটি রক্তস্বল্পতা দূর করে, শক্তি বাড়ায় এবং খনিজ উপাদানের ঘাটতি পূরণ করে।

সিলেটের মদিনা মার্কেট এলাকার লাইলী বেগম বলেন, ‘গর্ভাবস্থায় এটি খাওয়ার ইচ্ছা হতো। মুরব্বিরাও খেতে বলতেন। তবে এতে উপকার হয়েছে কিনা জানি না।’

তার স্বামী মুরাদ আহমদ বলেন, ‘এটি খেতে মিষ্টি মিষ্টি লাগে। একবার খেলে আবার খাওয়ার ইচ্ছা হয়।’

দক্ষিণ সুরমার রেখা রানী দাস বলেন, ‘আগে ওষুধের অভাব ছিল। তখন রক্তস্বল্পতা দূর করতে ও শক্তি বাড়াতে গর্ভবতী নারীরা ছিকর খেতেন।’

তবে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘ছিকরের কোনো বৈজ্ঞানিক উপকারিতা নেই। বরং এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া এটি খাওয়া উচিত নয়।’

ছিকর মূলত সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের কিছু এলাকায় তৈরি হয়। বিশেষত, লালাবাজার, ছাতক, বানিয়াচং, বাহুবল ও মাধবপুরে এটি তৈরি হয়। মাটি সংগ্রহের পর তা ভিজিয়ে মন্ড বানানো হয়। এরপর রোদে শুকিয়ে মাটির চুলায় পোড়ানো হয়। কখনো কখনো সুগন্ধি মিশিয়ে ছিকর আরও আকর্ষণীয় করা হয়।

লালাবাজারের ছিকর কারিগর সজিব মালাকার বলেন, ‘আমরা পাহাড়ের এঁটেল মাটি দিয়ে এটি তৈরি করি। বিদেশি ক্রেতারাই আমাদের প্রধান গ্রাহক। বিশেষত যুক্তরাজ্যে এর চাহিদা অনেক।’

ছিকরের উৎপত্তি নিয়ে জানা যায়, এটি প্রথম হবিগঞ্জে তৈরি হয়। ‘ছিকর’ শব্দটি এসেছে ফারসি ‘ছিয়া’ (কালো) এবং ‘কর’ (মাটি) থেকে। অর্থাৎ ‘কালো মাটি’র খাবার। স্থানীয় দরিদ্র মানুষ একসময় খাবারের বিকল্প হিসেবে এটি খেতেন।

বর্তমানে সিলেট অঞ্চলে ছিকর খাওয়ার প্রচলন কমলেও বিদেশে থাকা সিলেটিদের কাছে এটি একধরনের নস্টালজিক খাবার।

সিলেটে আবাসিক হোটেল থেকে ২ তরুণী আটক

সিলেটের দক্ষিণ সুরমার একটি হোটেলে অভিযান চালিয়ে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বেতহাটি এলাকার আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (২০) ও নরসিংদী জেলার পলাশ থানার চামড়াবর এলাকার নুরুল ইসলামের মেয়ে পারুল (৩০)। তারা দুজন ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।

সিলেটে এক কমলা বিক্রি হলো ২ লাখ টাকায়!

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়।

গত শনিবার পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে কমলাটি নিলামে বিক্রি করা হয়। দুই লাখ টাকায় কমলা বিক্রির সংবাদ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)।

মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।

ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন।

অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃ’ত্যু

অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন।

জানা গেছে, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। এ সময় স্বপন-পাপড়ির দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিলেন। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন। সন্তানেদের জীবিত উদ্ধার করতে পারলেও তারা দুইজন ডুবে যান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সাবরিনা আহমেদ পাপড়ি। তারা দুইজন স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

এদিকে তাদের মৃ’ত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনিস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

এই দম্পতির আত্মত্যাগ ও অকাল মৃ’ত্যু তাদের বন্ধু, সহপাঠী, পরিচিতজন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। তাদের দুই মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সে জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও সহায়তায় এগিয়ে এসেছে।

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী

চট্টগ্রাম নগরের চকবাজার থেকে আওয়ামী লীগ নেতা নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে থানার দেবপাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় আটক এড়াতে ওই এলাকার একটি ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেতা কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

কিশোরগঞ্জে খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবককিশোরগঞ্জে খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে ১৫ যুবক নগর পুলিশের ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, বৃহস্পতিবার রাতে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সচিবালয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন

রাজধানীর সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. সোহানুর জামান নয়ন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় সোহানুর জামান নয়ন গুরুতর আহত হন। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এসময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালকে আটক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এসময় সামনে গিয়ে ব্যারিকেড দেন তারা। তখন চালক ট্রাক থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এসময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। তখন সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।