Saturday, April 18, 2026
Home Blog Page 93

সিলেটে ১২ ঘণ্টায় দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন

সিলেট বিভাগে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে নারীসহ প্রাণ হারিয়েছেন নয় জন। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার মধ্যে বিভাগের বিভিন্ন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক নারী, বিদ্যুৎস্পৃষ্টে ১ জন ও বজ্রপাতে মারা গেছেন ৭ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির পাশে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হন।

নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসায় যাওয়ার জন্য তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কারের ধাক্কায় রফিয়া বেগম গুরুতর আহত হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সিলেটের সদর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে আনসার আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনসার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহপরান থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান অনসার আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে রোববার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর স্কুলের পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান মাসুক আহমেদ (৪১)। মাসুক উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ভোরে সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে রেদওয়ান আহমদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুফিয়ান আহমদ (১৬) নামে আরোও একজন। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রাম সংলগ্ন ডুবির হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান আহমদ সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে ও সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র।

বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্যে পুকুর সেচ করছিলেন কিছু যুবক। এ সময় বজ্রপাতে দুই জন আহত হন। পরে তাদের হাসপতালে নিওয়া হলে ডাক্তার রেদওয়ান আহমদ (১৯) মৃত ঘোষণা করেন।

এদিকে সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ৪ জন এবং বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু হয়েছে। জেলার ছাতকে একজন, দোয়ারাবাজারে দুজন ও জামালগঞ্জে একজন এবং বিশ্বম্ভরপুরে ১ জন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

জানা গেছে, জেলার ছাতক উপজেলায় সুন্দর আলী (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। তিনি ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে। সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বোয়া বিল হাওরে বজ্রপাতে তিনি নিহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে সকাল ৭ টার বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের বাড়ি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে।

নিহতরা হলেন- তিনহালি বাড়ির চাঁন মিয়ার ছোট ছেলে জলাল মিয়া (৩০) ও একই গ্রামের নোয়া গাঁইয়া বাড়ির নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ এ খবর নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার জামালগঞ্জ উপজেলায় শরীফ মিয়া (৩০) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, রাতে শরীফ কালাগুজার নয়া হাওরে মাছ ধরতে যান। সকালে পরিবারের লোকজন জানতে পারে, তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মতুরকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে বিদ্যুৎ ট্রান্সমিটারে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় ওই যুবকের।

রোববার সকালে স্থানীয়রা ট্রান্সমিটার খুঁটির নিচে সরঞ্জামসহ তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায় নি।

গ্রামের লোকজন ধারণা করছেন রাতের আধারে বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি করতে এসে তার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

বিনা অনুমতিতে অভিনেত্রীর ভিডিও ধারণ, অভিযোগে চাকরি গেল সাংবাদিকের

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি ভিডিও। এতে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী। তার অনুমতি না নিয়েই এক সাংবাদিক গোপনে একটি ভিডিও ধারণ করে। সেটিই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই নিয়েই বিব্রত সাদিয়া।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পরে সেই সাংবাদিককে প্রাতিষ্ঠানিক সব কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আয়মান লেখেন, আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি। সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি।

ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও ‘স্বজ্ঞানে’ এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে।

একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন, আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই। তারপর তাকে জিজ্ঞেস করি, কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো, আর সেটা প্রকাশ করল? জবাবে সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি, অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয়।

ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে।
গোপনে ভিডিও ধারণ : সাংবাদিকের বিচার চাইলেন অভিনেত্রী
এ ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে— প্রশ্ন রেখে সাদিয়া বলেন, কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির স্বীকার হতে হচ্ছে, যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে এই দ্বায়ভার কে নেবে?

এরপর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছি, আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন।

সবশেষ সাংবাদিকদের উদ্দেশে এই অভিনেত্রী লেখেন, সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন। আপনারাই তো একজন শিল্পীর সন্মান ও তার কাজকে প্রমোট করেন। অনুরোধ, এ বিষয়ে আমাকে কারো ফোন করার প্রয়োজন নেই। এখন পর্যন্ত এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট। পরবর্তীতে কোন আপডেট জানানোর প্রয়োজন হলে আমার পেজেই জানাবো। আমি শিল্পী, আমার শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই। ধন্যবাদ, আমার সব দর্শককে যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় পাশে থেকেছেন।

এই ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাসে সাদিয়া আয়মান নিশ্চিত করেন, সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের বৃদ্ধা নিহত

গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজে পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।

রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় টিকটকার

রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহ। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রাটদের পক্ষে প্রচারণা শুরু করে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন:

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এমনটা জানিয়েছেন তিনি। খবর ডেইলি পাকিস্তানের।
রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় টিকটকার
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হারিম শাহ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে যোগ দিয়েছেন। এমনকি সম্প্রতি নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণাও চালিয়েছেন।

রাজনীতিতে অভিষেকের ব্যাপারে হারিম শাহ বলেন, আমি যুক্তরাজ্যে লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিক দলের জন্য কাজ শুরু করেছি। তারা আমাকে যোগ্য বিবেচনা করে তাদের দলের একটি অংশ করে নিয়েছে এবং এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবসময় দলটির প্রত্যাশ্যা পূরণের চেষ্টা করব এবং এ দেশে বসবাস করে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করব।
আরও পড়ুন:

প্রসঙ্গত, হারিম শাহ পাকিস্তানের একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। শীর্ষ প্রভাবশালীর তালিকায়ও নাম এসেছে। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে ৪ লাখ এবং টিকটকে ৬৩ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার।

স্ত্রী বিকিনি পরে ঘুরতে চান, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

তিন বছর আগে ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাককে বিয়ে করেছিলেন সৌদি আল নাদাক নামে ২৬ বছর বয়সী এক নারী। বিয়ের পরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যে, তার স্বামী মাত্র এক সপ্তাহে তার জন্য ১.২ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন।

এবার তিনি জানালেন, তিনি যাতে স্বাচ্ছন্দে বিকিনি পরতে পারেন সে কারণে তাকে একটি ব্যক্তিগত দ্বীপ কিনে দিয়েছেন যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। খবর হিন্দুস্তান টাইমসের।

এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানায়, জামাল আল নাদাকের সঙ্গে সৌদি আল নাদাকের প্রথম পরিচয় হয় যখন তারা দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। তিন বছর আগে তারা বিয়ে করেছেন। ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে। তিনি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবনযাপনের ভিডিও দেখা যায়।

এক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।

কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা

কানপুর টেস্টের আগেই নিরাপত্তা নিয়ে হুমকি পেয়েছিল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা দিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত টেস্ট। তবে সেই নিরাপত্তার মাঝেই কানপুরে বাংলাদেশি সমর্থকের ওপর হামলা চালিয়েছে ভারতীয় দর্শকরা।

হামলার শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা
বাংলাদেশি সমর্থকের ওপর ভারতীয়দের হামলা

এর আগে, কানপুর টেস্টে বাংলাদেশ দলকে হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। শুধু কানপুর টেস্ট নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বন্ধের (হরতাল) ডাক দিয়েছে সংগঠনটি।

যেই হুমকির প্রেক্ষিতে টাইগারদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা। বুধবার কঠোর নিরাপত্তা দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। মাঠ জুড়ে ছিল পুলিশের ভিড়। বাংলাদেশ দলকে হুমকির কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির।

দীর্ঘ ১৫ বছর পর বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ

“এসো নবীন দলে দলে, শিবিরের ছায়াতলে”- এ প্রতিপাদ্য এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি- এই ভিশনকে সামনে রেখে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পরে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা. উসামা রায়হান।

নবাগত শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু ইসলামিক বা মুসলমান ছাত্রদের জন্য নয়। দল-মত, জাতিধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।

অর্থ সম্পাদক তোফায়েল হোসেন তোহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মারুফ আহমদ রাজু, কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ।

কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে দাওয়াতী উপকরণ বিতরণ করা হয়।

কোনো ক্রিকেটারের শেষটা সম্মানের সঙ্গে হলো না: জাহারা মিতু

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার। একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের ঘোষণার পর থেকেই বেদনার্ত ক্রিকেটপ্রেমীরা। চিত্রনায়িকা জাহারা মিতুও আছেন এই দলে। প্রিয় ক্রিকেটারের অবসর ঘোষণায় দু লাইন লিখেছেন সামাজিকমাধ্যমে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে জাহারা মিতু লেখেন, সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস।

সঙ্গে আক্ষেপও করেছেন নায়িকা। নিজের পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না। তার নামে দেওয়া হয় হত্যা মামলাও। তখন থেকেই জাতীয় ক্রিকেট দলে সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন। তবে ব্যাটে বলে জবাব দিয়ে টিকে আছেন এখনও। যোগ্যতার প্রমাণ দিতে দিতেই দিলেন অবসরের ঘোষণা।

গোপনে ভিডিও ধারণ : সাংবাদিকের বিচার চাইলেন অভিনেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তার অনুমতি না নিয়েই এক সাংবাদিকের গোপনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

যে ভিডিওটি অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আয়মান লেখেন, আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি। সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি।

ঘটনা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও ‘স্বজ্ঞানে’ এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে।
গোপনে ভিডিও ধারণ : সাংবাদিকের বিচার চাইলেন অভিনেত্রী
একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন, আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই। তারপর তাকে জিজ্ঞেস করি, কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো, আর সেটা প্রকাশ করল? জবাবে সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি, অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয়।

ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে।

এ ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে— প্রশ্ন রেখে সাদিয়া বলেন, কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির স্বীকার হতে হচ্ছে, যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে এই দ্বায়ভার কে নেবে?

এরপর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছি, আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন।

সবশেষ সাংবাদিকদের উদ্দেশে এই অভিনেত্রী লেখেন, সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন। আপনারাই তো একজন শিল্পীর সন্মান ও তার কাজকে প্রমোট করেন। অনুরোধ, এ বিষয়ে আমাকে কারো ফোন করার প্রয়োজন নেই। এখন পর্যন্ত এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট। পরবর্তীতে কোন আপডেট জানানোর প্রয়োজন হলে আমার পেজেই জানাবো। আমি শিল্পী, আমার শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই। ধন্যবাদ, আমার সব দর্শককে যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় পাশে থেকেছেন।

এই ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাসে সাদিয়া আয়মান নিশ্চিত করেন, সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরণের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অবসরের ঘোষণা দিলেন সাকিব

ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন।
আরও পড়ুন:

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে।

অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-২০ তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।
আরও পড়ুন:

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলবেন তিনি।